চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-অজয়-অক্ষয়সহ ৩৮ অভিনেতার বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

২০১৯ সালে ভারতের হায়দরাবাদের এক নৃশংস গণধর্ষণের ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। যেই ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণের অনেক তারকারা। পাশাপাশি নেট দুনিয়ায় নিজেদের ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছিলেন তারা।

যাদের মধ্যে বেশকিছু তারকা নৃশংসতার শিকার মেয়েটির পরিচয় ফাঁস করেছিলেন। ঘটনার দুই বছর পর সেই সব তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দিল্লি নিবাসী আইনজীবী গৌরব গুলাটি।

মামলায় দায়ের করা তারকাদের তালিকায় রয়েছে সালমান খান, অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং, অজয় দেবগনসহ মোট ৩৮ জন তারকার নাম।

আইনজীবী গৌরব গুলাটির অভিযোগ অনুসারে, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছিলেন নাম উল্লেখিত তারকাদের প্রত্যেকে। ভারতীয় আইন অনুযায়ী যা অপরাধ।

দুই বছর আগে নভেম্বর মাসে হায়দরাবাদের পশু-চিকিৎসকের গণধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। ২৬ বছরের ওই তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে খুন করার ঘটনায় স্তম্ভিত হয় ভারত। ক্ষোভ ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারও করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। যারই প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারা।

তবে গৌরব গুলাটি ভাষ্যমতে তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। তবে এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না। মূলত এই দায়িত্বজ্ঞানহীনতার জন্যই অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারির দাবি করেছেন দিল্লির আইনজীবী।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅজয় দেবগনবলিউডমামলারাকুল প্রীত সিংসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT