চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে বাড়ছে কিশোর ধূমপায়ীর সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

সারা বিশ্বব্যাপী কিশোর-কিশোরী ধূমপায়ীদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ১৩ কিংবা ১৪ বছর বয়স না পেরোতেই সিগারেটে আসক্ত হচ্ছে তারা। অনেকেই আবার এলকোহোল কিংবা মদ্যপানেও অভ্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু এ ধরণের অভ্যাস তাদের শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে।

সম্প্রতি এভন লংগিটিউনাল স্টাডি অব প্যারেন্টস এন্ড চিলড্রেন’ শিরোনামের এক গবেষণায় দেখা গেছে, কিশোর বয়সে ধূমপান কিংবা এলকোহোল পানের সাথে জড়িয়ে পড়লে ১৭ বছর বয়স পেরোনের আগেই তাদের ধমনী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। গবেষণাপত্রটি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়।

যার ফলে তাদের হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। পরবর্তী জীবনে তাদের স্ট্রোক কিংবা হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

অপরদিকে গবেষণা থেকে আরো উঠে এসেছে যে, কিশোর বয়সে পার হওয়ার আগেই যারা ধূমপান এবং মদ্যপান ছেড়ে দেয় তাদের ধমনী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

গবেষকরা ব্রিস্টল শহরে ২০০৮ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত ১২৬৬ জন তরুণের উপর এ গবেষণা চালায়। এবং প্রায় ১৪ হাজার ৫০০ পরিবারের স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করে।

অংশগ্রহণকারীরা ১৩,১৫ ও ১৭ বছর বয়স এই তিন সময়কালে তাদের ধূমপানের বিস্তারিত বিবরণ গবেষকদের কাছে পেশ করে। এবং পরীক্ষা করা হয় ,তাদের ধমনীতে কি ধরনের সমস্যা হচ্ছে!

Reneta

এতে মূলত দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়,  এক- তারা জীবনে কি পরিমাণ সিগারেট খেয়েছে। দুই- তারা কত বছর বয়স থেকে এলকোহল পান শুরু করেছে।

এতে দেখা যায়, যারা ১০০ টির অধিক সিগারেট খেয়েছে এবং এলকোহল পানে অধিক আসক্ত তাদের তুলনায় ২০ টির কম সিগারেট খাওয়া কিশোরদের ধমনী অধিক নিরাপদ।

গবেষক দলের অন্যতম একজন প্রফেসর জন ডিনফিল্ড বলেন, ‘ তরুণ বয়সেই ধূমপান এবং এলকোহল পান ছেড়ে দিলে ধমনীকে আবার স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT