চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে একুশের প্রথম প্রহরে মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম সিটি মেয়র এবং অন্যরা।

খুলনায় একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদীতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংস্কৃতিক সংগঠন।

রাজশাহীতে প্রথম প্রহরে ভূবন মোহন পার্ক শহীদ মিনার, মহানগরীর কোর্ট শহীদ মিনার, রাজশাহী কলেজ শহীদ মিনার, বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, পুলিশ লাইন শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ।

রংপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Reneta

সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির মিনার। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুললেন জনতা। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

জয়পুরহাটে রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতি সৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেরপুরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ময়মনসিংহে একুশের প্রথম প্রহরে টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে রাত ১২টা ০১ মিনিটে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষ ও প্রতিষ্ঠান। 

লক্ষ্মীপুরে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে হাজারো মানুষের রাত ১২ টা ০১ মিনিটে শ্রদ্ধা নিবেদন। বগুড়ায় রাত ১২টা ১মিনিটে খোকন পার্কে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ।

চুয়াডাঙ্গায় রাত ১২টার আগেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে চুয়াডাঙ্গা সরকারী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে। ব্রাহ্মণবাড়িয়ায় ১২.০১ মিনিটে সরকারী কলেজের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

ঝিনাইদহে নব-নির্মিত শহীদ মিনারে ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন মহান একুশে’র গানের সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

পরবর্তী

সারাদেশে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

পরবর্তী

শ্রদ্ধার ফুলে গৌরবের গান

শ্রদ্ধার ফুলে গৌরবের গান

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT