চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধার ফুলে গৌরবের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের এদেশের মানুষ ভুলে নাই। পুরো বিশ্বই এই ত্যাগে অবাক বিস্ময়ে, পরম শ্রদ্ধায় নত হয়। প্রতিবছরই শ্রদ্ধাবনত চিত্তে বাংলার মানুষসহ বিশ্ববাসী এই আত্মোৎসর্গকারী মানুষদের স্মরণ করে, শ্রদ্ধা জানায়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অগুনিত মানুষ শহীদ মিনারে আসে। শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় তারা। প্রতিবারের মতো এবারও লাখো মানুষ অংশ নিয়েছে প্রভাত ফেরিতে। হাতে ব্যানার, পুষ্পাঞ্জলি নিয়ে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপরই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

পরে আবারও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Reneta

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া। শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নেতা কর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসলে কিছুটা উত্তেজনা দেখা দেয় শহীদ মিনার এলাকায়। পরে মূল বেদিদে শ্রদ্ধা জানিয়ে দ্রুতই শহীদ মিনার এলাকা ত্যাগ করে বিএনপি।


হাজারো মানুষের ঢল

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় ভাষা সৈনিকদের স্মরণ করেছেন।

দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে একুশের প্রথম প্রহরে মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ।

ভাষার জন্য বাঙালির এই আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির এই আত্মত্যাগের দিনটি তাই এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, পালন করা হচ্ছে সারা বিশ্বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রদ্ধার ফুলে গৌরবের গান

পরবর্তী

নেভাডায় হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প জয়ী

পরবর্তী

নেভাডায় হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প জয়ী

নেভাডায় হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প জয়ী

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT