সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। দেশের ৬৪ জেলাকে ৩ ভাগে ভাগ করে হালনাগাদের এই কার্যক্রম হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
নরসিংদীর শিল্পকলা একাডেমিতে ভোটার তালিকার হালনাগাদের কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এই ভোটার তালিকা কার্যক্রমকে সফল করার জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটার রয়েছেন। সর্বশেষ ২০০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিলো। আপনারা যদি সবাই সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করেন তাহলেই একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করতে পারবেন তারা।
প্রথম দফায় ১১ টি জেলায় তথ্য সংগ্রহের কাজ চলবে। ৭০ কোটি টাকা বাজেট নির্ধারণ করে এবারের টার্গেট ৭২ লাখ নতুন ভোটার। বিশেষ করে নারী ভোটাররা যেন বাদ না পড়ে সে কারণে তথ্য সংগ্রহ করার কঠোর নির্দেশনা দিয়েছেন সিইসি।
প্রথমবারের মতো ১৫ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হবে ভোটার তালিকায়, তবে ভোটার হওয়ার বয়সসীমা ১৮ বছরই থাকছে। যাদের জন্ম ২০০০ সালের জানুয়ারি পর্যন্ত তারা সবাই জাতীয় পরিচয়পত্র পাবে। ৩ বছরের তথ্য একবারে সংগ্রহ করা হচ্ছে। এবারের টার্গেট ৭২ লাখ ভোটার নিবন্ধন করা। মোট ভোটার ৯ কোটি ৬৩ লাখ।







