চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বর্ষা উৎসবে ছড়িয়ে দেওয়া আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
বিনোদন
A A

বর্ষা ঋতুকে উৎসবে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী। অসাম্প্রদায়িক লোকজ উৎসবকে সারাদেশে বিস্তৃত করতে বদ্ধপরিকর উদীচী। বুধবার বর্ষার প্রথম প্রহরে রমনার বটতলায় গান, নাচ আর কবিতা দিয়ে প্রিয় ঋতু বর্ষাকে বরণ করে নেন উদীচীর শিল্পীরা।

গ্রীষ্মের অগ্নি-ঝরা দাবদাহ যখন প্রকৃতিকে করে বিবর্ণ, শুষ্ক এবং জনজীবন করে তোলে অসহনীয় তখনই রিমঝিম বৃষ্টিধারা প্রকৃতিকে করে সজীব। আকাশে মেঘের ঘনঘটা কৃষককে ব্যতিব্যস্ত করে তোলে, তার চোখের তারায় ওঠে খুশির ঝিলিক।

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকসমাজ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বৃষ্টির জন্য। বর্ষার প্রবল জলধারা মাটিকে করে সিক্ত। মাঠে মাঠে শস্য বোনার উৎসব শুরু হয়।

Banglabid

বর্ষা বাঙালির জীবনে উৎসবেরও ঋতু। নৌকা বাইচ, সাঁতার প্রতিযোগিতা, কাদামাটি খেলা এ সব মিলেই বর্ষা উৎসব। যা আমাদের অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ।

ঋতুভিত্তিক পালা-পার্বন, খেলাধুলা এবং উৎসব আয়োজনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, বাঙালি-আদিবাসীসহ সকল ভাষাভাষি সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ছিল তাও আজ ধর্মীয় উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ভুলুণ্ঠিত প্রায়।

এ সকল উৎসব আয়োজনও আজ গ্রাস করে ফেলছে বহুজাতিক পুঁজি। উৎসব তার স্বাভাবিক প্রকৃতি হারিয়ে ফেলছে। অসাম্প্রদায়িক আয়োজনসমূহ সম্প্রদায়িকতার আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। সাধারণের মনোজগতে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে মৌলবাদী গোষ্ঠী।

Reneta

ফলে দেশের তরুণ সমাজ ধর্মের নামে এসব জঙ্গীগোষ্ঠীর রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে। জাতিকে এ অবস্থা থেকে উত্তরণের জন্য অসাম্প্রদায়িক প্রাণের উৎসব বর্ষাকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে উদীচীর আহ্বান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT