সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১শ’ ১৭ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতার প্রথম দুই দিন ১৫ ও ১৬ই জুলাই আহতদের বড় অংশ শিক্ষার্থী হলেও পরের দিনগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিয়েছেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে বর্তমানে চিকিৎসাধীন আহত ৭৪ জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী।






