চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্পাওলির সঙ্গে মেসিদের ঝগড়া হয়েছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের সময় কোচ সাম্পাওলির সঙ্গে মেসিদের ঝগড়া হয়েছিল বলে নিশ্চিত করেছেন এক আর্জেন্টাইন সাংবাদিক।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসিরা ৩-০ গোলে হারার পর দলের অবস্থা খারাপ হতে শুরু করে। সাংবাদিক এরিয়েল সেনোসিয়ান তার লেখা এক বইয়ে জানিয়েছেন, ওই ম্যাচের পর মেসি, মাশ্চেরানোরা রীতিমতো মিটিং ডেকে সাম্পাওলির সঙ্গে কথা বলেন।

মিটিংয়ে খেলোয়াড়রা বলেন, ‘আমরা আপনার ওপর আর ভরসা রাখতে পারছি না।’

Banglabid

সাম্পাওলি ছেলেদের এমন আচরণে অবাক হন। ‘তোমরা কী বলতে চাও?’ এমন প্রশ্ন করার পর মেসি কথা বলেন। তিনিও কোচকে জানিয়ে দেন, তার কাজে খুশি হতে পারছেন না।

এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া সবকিছু জানতেন। কিন্তু দলের কথা বিবেচনা করে কোনো পদক্ষেপ নেননি।

সাম্পাওলির এক সহকর্মী ওই ঘটনার পর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সাম্পাওলি তাকে বুঝিয়ে রেখে দেন।

Reneta

এই ঝামেলা মাথায় নিয়ে আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামে। সেই ম্যাচ ২-১ গোলে জিতে শেষ ষোলোয় উঠে যায় মেসিরা। এরপর ফ্রান্সের বিপক্ষে হেরে বাদ পড়তে হয় তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT