চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে আমাদের বাঁচা-মরার সংগ্রাম: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ অত্যন্ত দুঃসময় যাচ্ছে। শুধু বিএনপির নয়, সমগ্র জাতির দুঃসময়। সামনে আমাদের বাঁচা-মরার সংগ্রাম। কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সোমবার বিকালে নয়াপল্টন ভাসানী ভবনে জাতীয়তাবাদী সামাজিক- সাংস্কৃতিক সংস্থা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আজকে আমরা মহা ভারাক্রান্ত। আজ এমন এক দুঃসময়ে স্বাধীনতা দিবস, যখন স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী, গণতন্ত্রের নেত্রী কারাগারে বন্দি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ৯ মাস তিনি বন্দি ছিলেন। আজ স্বাধীনতার ৪৭ বছর পর এসেও তাকে কারাগারে থাকতে হচ্ছে। এর চেয়ে লজ্জার-কষ্টের কিছু হতে পারে না! স্বাধীনতার প্রতি তাদের যদি (আওয়ামী লীগ) কোনো শ্রদ্ধা থাকতো তারা এই কাজ করতে পারতো না।

ফখরুল দুঃখ করে বলেন, যারা আওয়ামী লীগের বাকশালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা আজ মন্ত্রী। তাদের অবস্থা আজ “চোরের মায়ের বড় গলা’র মতো অবস্থা। স্বৈরাচারী শাসক আজ বিশেষ দূত!

তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল আমাদের। যেখানে ভিন্ন মত থাকবে। শত রকমের ফুল ফুটবে। মেহনতী মানুষের সুখ আসবে। কিন্তু কোথায় আছি? কিভাবে আছি? কোথায় বিচার? কোথায় যাবো, কার কাছে যাবো? আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কারণ আমরা মানুষ। মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করি। মানুষের দুঃখে আমাদের দু:খ হয়।

বিএনপি মহাসচিব বলেন, একটি পরিত্যক্ত ঘরে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। তিন বারের প্রধানমন্ত্রী তিনি। তাদের কি এটুকু সহানুভূতি হয় না যে অন্তত একটি ভাল ঘরে তাকে রাখবেন! এরপরও আমাদের নেত্রীর মনোবল শক্ত আছে। শত কঠিন পরিস্থিতেও তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি করবো না।

Reneta

তিনি আরো বলেন, এতো নির্যাতন-হত্যার পরও বিএনপি নির্বাচনে যেতে চায়। যদিও সরকার প্রাণপণ চেষ্টা করছে বিএনপি যেন নির্বাচনে না আসে। যে বছর আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করছি, লেভেল প্লেইং ফিল্ড দেয়ার জন্য বলছি; সে সময় আমাদের নেত্রীকে বন্দি করা হলো!

ফখরুল বলেন, আমাদের সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম বাঁচা মরার সংগ্রাম, এ সংগ্রাম আমাদের অস্তিত্বের সংগ্রাম। আমরা ন্যায়সঙ্গত সংগ্রাম করছি। অনেকের আশংকা বিএনপি ভেঙে যাবে। কিন্তু ভাঙে না। বিএনপি ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, ভস্ম হয়ে যায়। ওখান থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে।

শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধৈর্য ধরুন, এগিয়ে যান। বিজয় আসবে। আজ আপনারা শপথ নেন যে, শিল্প, অভিনয় দিয়ে মানুষকে জেগে তুলুন। সাংস্কৃতিক আন্দোলনের মধ্যদিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে।

এতে বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাসের অন্যতম সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। সভাপতিত্ব করেন জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT