সাভারের টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড় সামলাতে পুলিশের লাঠিপেটায় হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী ও আনসার সদস্যও। তাঁদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমের ঘোষণার পর থেকে টিকা নেওয়া নিয়ে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি অনেকের।
ভিডিও: জাকির হাসান







