চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া

রবিউল হক রবিরবিউল হক রবি
৯:৩৪ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

এয়ার ভাইস মার্শাল অব. সুলতান মাহমুদ বীর উত্তম এর মৃত্যুতে ফেনীর দাগনভূঞায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া তার মৃত্যুতে বাংলাদেশ বিমান বাহিনী শোক প্রকাশ করে তার নিজ বাড়ির উপর হেলিকপ্টার মহড়া এবং এলাকাবাসীর উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছে।

মঙ্গলবার ১৫ আগস্ট ফেনীর দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এয়ার ভাইস মার্শাল অব. সুলতান মাহমুদ এর নেতৃত্বে গড়ে উঠে বাংলাদেশ বিমান বাহিনী। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশ গঠনে রাখেন বিশেষ ভূমিকা।

মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ এই বীর উত্তম স্বাধীনতা পদক লাভ করেন। ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট তার নামে নামকরণ করা হয়েছে এবং নিজ এলাকার উন্নয়নে অসংখ্য প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেন।

স্থানীয়রা বলেন, এয়ার ভাইস মার্শাল অব. সুলতান মাহমুদ ফেনীর গর্ব। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার কৃতি সন্তান। এলাকার উন্নয়নে তার অবদান রয়েছে অনেক। তিনি অসংখ্য সেবা মূলক প্রতিষ্ঠান নির্মাণ করেন এলাকায়।

তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত বলেও জানান। তারা বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT