চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানাইকে পুলিশের জিজ্ঞাসাবাদ, মুচলেকায় মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ
A A

ইন্টারনেটের সুবিধা কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট(সিটিটিস)।

সিটিটিসি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান, রোববার দুপুরের পর সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, সানাইয়ের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি ও ক্রাইম ডিভিশনে আগে থেকেই অভিযোগ ছিল।

এডিসি নাজমুল ইসলাম বলেন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে সানাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম।  সানাই তার ভিডিও গুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এনং সেসব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছেন।  তিনি মুচলেকা দিয়েছেন আর কখনো এ ধরনের ভিডিও বানাবেন না বা ছড়াবেন না।

এই কর্মকর্তা আরো বলেন, ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এসব কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। তার দেয়া মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  অন্যান্যদের জন্যও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্প্রতি নিজের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন সানাই।

Reneta

গত বছর পহেলা ফাল্গুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু খোলামেলা ছবি পোষ্ট করেন অভিনেত্রী সানাই। ছবি পোস্টের পরই আসাতে থাকে নানা ধরনের মন্তব্য, ওঠে সমালোচনার ঝড়। পরে সানাইয়ের নামে উকিল নোটিশ পাঠান আইনজীবি ডি. এইচ দিপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সানাইসিটিটিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT