চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানজামুলের ৮ উইকেটে উত্তরাঞ্চলের প্রথম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ৯ উইকেট শিকারের রেকর্ড সানজামুল ইসলামের দখলে। এবার বাঁহাতি স্পিনার নিলেন ৮ উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বিসিবি উত্তরাঞ্চল। তিন দিনে শেষ হয় ম্যাচটি।

রাজশাহীতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে সানজামুলের দল। দ্বিতীয় ইনিংসে টপাটপ ৮ উইকেট নিয়ে পূর্বাঞ্চলকে ২৫৪ রানে গুটিয়ে দেয় উত্তরাঞ্চল। নাঈম হাসান করেন সর্বোচ্চ ৪৫ রান।

২০ ওভারে ৯৮ রান খরচ করেন সানজামুল। বাকি দুটি উইকেট নেন শফিকুল ইসলাম।

প্রথম ইনিংসে ১৪৪ রানের লিড থাকায় জয়ের লক্ষ্যটা হয়ে যায় খুব ছোট। ম্যাচের তৃতীয় দিনেই ১১১ রানের গন্তব্যে পৌঁছায় উত্তরাঞ্চল। হারাতে হয় ৪ উইকেট।

জুনায়েদ সিদ্দিকী ৩৮, নাঈম ইসলাম ২৮ ও তানজিদ হাসান তামিম করেন ১৯ রান। তানভির ইসলাম দুটি, নাঈম হাসান ও আফিফ হোসেন ধ্রুব নেন একটি করে উইকেট।

শেষ ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেলেও আসরের ফাইনাল খেলার সম্ভাবনা ক্ষীণ উত্তরাঞ্চলের। তাদের পয়েন্ট এখন ১০। চট্টগ্রাম বিসিবি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি ড্র হতে চলেছে। তৃতীয় দিন শেষেও উভয় দলের একটি করে ইনিংস শেষ হয়নি।

Reneta

তিন ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া পূর্বাঞ্চলের সম্ভাবনা শেষ হয়ে গেছে শেষ রাউন্ডের ম্যাচে হেরে যাওয়ায়। বর্তমানে দক্ষিণাঞ্চলে ১০ ও মধ্যাঞ্চলের ৯ পয়েন্ট। ড্র হলে দুই দলের ভাণ্ডারে যোগ হবে দুটি করে পয়েন্ট। মিরপুরে তারাই খেলবে আসরের ফাইনাল।

Jui  Banner Campaign
ট্যাগ: জুনায়েদনাঈমবিসিএল-২০২১বিসিবিশফিকুলসানজামুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তিন আসনের নির্বাচন স্থগিতের আবেদন জামায়াত জোটের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT