চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে বাংলাদেশের রঙিন এক দিন

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৯:২১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সকালের সূর্য হয়ত আভাস দেয় দিনটা কেমন যাবে। কিন্তু দিনটা যাতে ভালো যায় সেই চেষ্টা করার জন্য হাতে থাকে সারাটা দিনই। চেষ্টায় পাল্টে দেয়া যায় আভাসের চিত্রনাট্য। যার শেষে কখনও কখনও দেখা মেলে দারুণ সব ফলের। সেই ফল ঘরে তুলে মিরাজ-সাকিব হারারে টেস্টে সাদা পোশাকে বাংলাদেশকে এনে দিয়েছেন রঙিন এক দিন।

সকালে আভাস ছিল জিম্বাবুয়ের দারুণ প্রতিরোধের সামনে টাইগার বোলারদের হতাশার নানান চিত্র ধরা দেয়ার। সময় যত গড়িয়েছে, পরিশ্রমের ফলে সেই চিত্রপট পাল্টে দিয়ে স্বাগতিকদের অলআউট করে সফরকারী টাইগাররা হাতে নিয়েছে টেস্টের নিয়ন্ত্রণ চাবি। তৃতীয় দিন শেষে ২৩৭ রানের লিড তুলেছে দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেট হাতে রেখে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ১ উইকেটে ১১৪ রানে তৃতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। ২ উইকেটে ২০৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায়। স্বাগতিকরা চা পানের বিরতিতে যায় ৫ উইকেটে ২৪৪ রানে। ফিরে ১৫ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে ২৭৬ রানে।

শুক্রবার তাতে প্রথম ইনিংস থেকেই বিশাল লিড আদায় করে নেয় বাংলাদেশ। টাইগারদের থেকে ১৯২ রানে পিছিয়ে থামে জিম্বাবুইয়ানরা। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে আরও ৪৫ রান তুলে ফেলেছে বাংলাদেশ। লিড পৌঁছে গেছে ২৩৭ রানে।

টেস্টের দুদিন বাকি। জয়ের মঞ্চ গড়ার পথই হচ্ছে বলা যায়! দুই ওপেনার সাইফ হাসান ২০ ও সাদমান ইসলাম ২২ রানে চতুর্থ দিনে লিড বাড়াতে নামবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ১৫০, তাসকিন আহমেদ ৭৫, লিটন দাস ৯৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানে সাড়ে চারশো পেরিয়ে যায় টাইগাররা।

Reneta

শুক্রবার যে জিম্বাবুয়ে পঞ্চম উইকেট হারিয়েছিল ২২৯ রানে, সেই জিম্বাবুয়েকে টাইগাররা অলআউট করে দেয় ২৭৬ রানে। ঘূর্ণিজাদু দেখিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুই স্পিনার ভাগ করে নিয়েছেন স্বাগতিকদের ৯ উইকেট, বাকি উইকেটটি তাসকিনের।

ক্যারিয়ারে অষ্টমবার ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন মিরাজ, সেজন্য অফস্পিনারকে ৩১ ওভার পরিশ্রম করে ৮২ রান খরচ করতে হয়েছে। সাকিব ৪ উইকেটের জন্য ৩৪.৫ ওভারে খরচ করেছেন মিরাজের সমান রানই।

সকালটা অবশ্য ছিল ভিন্ন অভিজ্ঞতার। বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছে জিম্বাবুয়ে টপঅর্ডার। তৃতীয় দিনের প্রথম সেশনে কেবল ব্রেন্ডন টেলরের উইকেট তোলা সম্ভব হয়েছে। পরের সেশনেই উল্টো চিত্র। সাকিব-তাসকিনে টাইগাররা স্বস্তি ফেরায়, তিন স্বাগতিক ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় দ্রুতই। চা বিরতির পর ফিরে মিডল ও লেজ মুড়িয়ে দেন মিরাজ।

লাঞ্চ বিরতির পর ফিরে ডিয়ন মেয়ার্সকে (২৭) মিরাজের ক্যাচ বানান সাকিব। খানিক পর এলবিডব্লিউ করে রানের খাতাই খুলতে দেননি টিমিক্যান মারুমাকে। সেটি টাইগার অলরাউন্ডারের তৃতীয় শিকার। জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নাগারাভাবে শূন্য রানে আউট করে বাঁহাতি স্পিনার ধরেছেন চতুর্থ শিকার।

ইনিংসের মাঝামাঝিতে উল্লাসে যোগ দেন তাসকিন, শূন্য রানে সাজঘরে পাঠান রয় কাইয়াকে, উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি করে।

তার আগে দীর্ঘ সময় হতাশার গল্প। বাংলাদেশের বিপক্ষে বরাবরই চওড়া করে তোলা ব্যাটে আরেকবার ঝলকানি দেখান টেলর। সঙ্গী পান উইকেট আঁকড়ে রাখা টাকুদজয়নাশে কাইটানোকে।

দ্বিতীয় দিনের শেষ সেশনে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙতে পেরেছিল বাংলাদেশ। মিল্টন সুম্বাকে (৪১) এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দেন সাকিব। ৬১ রানের মাথায় স্বাগতিকরা হারায় প্রথম উইকেট।

অভিষিক্ত আরেক ওপেনার টাকুদজয়নাশে কাইটানো ও অধিনায়ক ব্রেন্ডন টেলরকে পরে বিচ্ছিন্নই করা যাচ্ছিল না। দুজনে ১১৫ রানের জুটি গড়ে ফেলেন। কাইটানো ৩৩ রানে দিন শুরু করে ৮৭ রানে থামেন।

কাইটানোকে অভিষেক সেঞ্চুরি বঞ্চিত করেছেন মিরাজ। লিটনের গ্লাভসে জমা করিয়ে। তার আগে ওপেনিংয়ে জিম্বাবুয়ে ইতিহাসের সর্বোচ্চ রানের অভিষেক ইনিংসটি খেলে গেছেন এ ওপেনার।

আগের সর্বোচ্চটি ছিল গ্রান্ট ফ্লাওয়ারের। ১৯৯২ সালে জিম্বাবুয়ের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে তিনি ৮২ রান করেছিলেন।

৯ চারে ৩১১ বল খেলে কাইটানো আউট হয়েছেন অলস শটে। ৪৫৮ মিনিট ক্রিজে কাটিয়েছেন। শুধু অভিষেক সেঞ্চুরিটা মেলেনি। ডেভিড হটন (১২১) ও হ্যামিল্টন মাসাকাদজার (১১৯) পাশে বসা হয়নি তার।

অন্যদিকে, ব্রেন্ডন টেলর সকালে ৩৭ রানে ক্রিজে এসে ৮১ করে ফিরে যান। অনেকটা ওয়ানডে ঢংয়ে পুরো ইনিংসটা খেলেছেন স্বাগতিক দলপতি। আউটও হয়েছেন শট খেলতে যেয়েই। মিরাজের বলে বদলি ফিল্ডার ইয়াসিরকে ক্যাচ দিয়েছেন। ১২ চার ও এক ছয়ে ৯২ বলে ৮১ রান করে গেছেন ফেরার আগে।

মিরাজ পরে এলবিডব্লিউ করেছেন ডোনাল্ড ত্রিপানোকে। আর রানের খাতা খুলতে না দিয়ে স্টাম্প এলোমেলো করেছেন ভিক্টর নাউচির। খানিক পর ব্লেসিং মুজারাবানিকে বোল্ড করে নিজের পঞ্চম শিকার ধরেন টাইগার অফস্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলরবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহমিরাজমুমিনুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT