ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম(উলফা)এর শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তায় তাকে ভারতের কাছে তুলে দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে হস্তান্তর করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি করেন, বাংলাদেশের অনুপ চেটিয়ার হস্তান্তরকে ভারত সরকারের সাফল্য।
বুধবার সকালেই ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়, বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এরপরই অনুপ চেটিয়ার হস্তান্তরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার দাবি নিয়ে ১৯৭৯ সালে উলফা গঠন করা হয়। এরপর দু’দশকের বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।
ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর উলফা নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ।






