চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরের ভয়াল পথে কক্সবাজারের অনেক যুবক

পরাগ আজিমপরাগ আজিম
২:৫০ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৫
বাংলাদেশ
A A

প্রতারণার ফাঁদে পড়ে অনিশ্চিত জেনেও সাগরপথে মালয়েশিয়ার যাওয়ার জন্য পা বাড়াচ্ছে কক্সবাজারের উপকূলীয় এলাকার অসংখ্য যুবক। কম বয়সী এসব যুবকের বেশিরভাগই অভিভাবকদের না জানিয়ে দালালদের খপ্পড়ে পড়ে সবকিছু হারাচ্ছেন।

দেড় বছর ধরে নিখোঁজ ২০ বছর বয়সী ছেলে জাহিদুর রহমান, মায়ের তাই একমাত্র অবলম্বন ছবি আর কান্না।

জাহিদের মা বলেন, এখনো খোঁজ পাইনি। কক্সবাজার গেছে শুনলেই কেমন লাগতো, এখন শুনি মালয়েশিয়া গেছে। যে দালাল নিয়ে গেছে তার বিচার চাই। আমার ছেলের খবর আমি চাই।

কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরের একটি ইউনিয়ন পিএম খালী। এখানকার কয়েকটি গ্রামে জাহিদের মতো আরো অনেক কিশোর-যুবক মালয়েশিয়ার পথে পা বাড়িয়েছে উন্নত জীবনের আশায়। মাত্র তিন মাস আগে কাউকে না বলে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণীর ছাত্র সরওয়ার কামাল। পরে দালালদের চাহিদা মতো টাকা দিয়েও আর কামালকে ফিরে পাচ্ছেন না তার মা-বাবা।

কামালের বাবা জানান, দালালের মাধ্যমে গেছে প্রথমে আমি জানি না। খুঁজতে খুঁজতে প্রায় ২৮ দিন গেছে। ২৮ দিনের মাথায় নূরামত কোম্পানী বললো, আপনার ছেলে মালয়েশিয়া পৌঁছে গেছে।

উখিয়া উপজেলার সোনাইছড়ি গ্রামের ১৩ বছর বয়সী এনামের বাবা একজন দিনমজুর। দালালদের টোপে পড়ে সেও হয়েছে সাগরপথে মালয়েশিয়াগামী।

Reneta

দালালদের প্রলোভনে নিজেদের সিদ্ধান্তেই কিশোর যুবকরা সাগরপথে পা বাড়াচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

সেখানকার ইউপি চেয়্যারম্যান জানান, অর্থলোভ এবং এলাকার কিছু মানুষ তাদের প্রলোভন দেখায়। বলে, মালয়েশিয়া গেলে তোমরা ত্রিশ হাজার/পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবা। এই লোভেই তারা চলে যায়। এদেশের ৯০ শতাংশ অভিভাবক জানেনা যে তারা বিদেশে আছে। বয়সটাতো খুবই ভয়ঙ্কর।

এতোদিন না হলেও এখন গ্রামের মানুষকে সচেতন করার কিছু উদ্যোগ নিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT