চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে চলছে অবাধে জাটকা নিধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বিধি-নিষেধ উপেক্ষা করে সাগরে চলছে অবাধে জাটকা নিধন। সোমবার রাতে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ টন জাটকা ইলিশ আটক করা হয়। জাটকা ধরার অপরাধে ১৩ জনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার রাতে কর্ণফুলী নদীতে অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। নদীতে একটি মাছ ধরার বড় জাহাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলে অভিযান। ওই জাহাজ থেকেই ৫০ টন জাটকা আটক করা হয়। এক সপ্তাহে কর্ণফুলী নদীতে কয়েক দফা অভিযানে ৭০ টন জাটকা আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর জানান, এই চক্রটিকে আটক করার জন্য অনেকদিন থেকেই চেষ্টা করা হচ্ছিলো। 

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দে জানিয়েছেন, বিপুল পরিমাণ জাটকা ধরার অপরাধে আটক এফবি ক্রিসেন্ট ফোর জাহাজটি নিলামে বিক্রি করা হবে। জাটকা ইলিশ নিধন বন্ধ করতে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলবে বলেও জানান তিনি।

প্রভাতী দে বলেন, আগে থেকে বিষয়টি নজরদারিতে ছিলো বলেই অভিযানটি চালানো হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিতই চালানো হয়। তিনি জানান, যে জাটকা ধরবে, মৎস্য আইনে তার এক থেকে তিন বছরের কারাদণ্ড হওয়ার নিয়ম রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীতে সব মাছ ধরার ট্রলার ও জাহাজে বিপুল পরিমাণ জাটকা ইলিশ মজুদ রয়েছে। অবিলম্বে জাটকা নিধন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশজাটকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT