চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সঙ্গে জুটিতে দল জেতানোর স্বপ্ন দেখতেন সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পেস বোলিং অলরাউন্ডার মো: সাইফউদ্দিন বল হাতে নিলেই উইকেট পান। বোলার হিসেবে সফল হলেও ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করার এখনো অনেক বাকি। সেই চ্যালেঞ্জ থেকেই করতে চাইছিলেন দারুণ কিছু। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে হারারের ২২ গজে পেয়ে আরও উজ্জীবিত ছিলেন এ তরুণ।

রোববার হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়া সাইফউদ্দিন জানালেন, ভালো ব্যাটিংয়ের পেছনে অবচেতন মনেই অনুপ্রেরণায় ছিলেন সাকিব।

‘তখন ৭০ রানের মত দরকার ছিল। সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সাথে পার্টনারশিপ গড়ে দলকে জেতানো। আগেও হয়ত কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

Banglabid

‘অনেক সময় আলগা চল পেয়েছি কিন্তু দলের প্রয়োজনে ডট দিতে হয়েছে, বড় শট খেলিনি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিংয়ের চেষ্টা করেছি। সাকিব ভাই যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। এজন্য আমার কাজ সহজ হয়েছে। যেহেতু সাকিব ভাই ক্রিজে ছিল, আত্মবিশ্বাস ছিল- বেশি ডট না খেলে সিঙ্গেল নিয়ে ম্যাচ ছোট করতে পারলে ফলাফল পক্ষে আসবে।’

১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখে যখন বাংলাদেশ, সাকিব তখন সাইফউদ্দিনকে নিয়ে গড়েন জুটি। অষ্টম উইকেটে তাদের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষটা করে আসে বাংলাদেশ।

২৮ রানে সাউফউদ্দিন থাকেন অপরাজিত। আর সাকিব ৯৬ রানে। ২৪১ রান তাড়া করে বাংলাদেশ জেতে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে। তাতে নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়ও। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। স্বাগতিকেদর হোয়াইটওয়াশ করার মিশনে নামবে তামিম ইকবালের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT