চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের পর ইবাদতের আঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ইবাদত হোসেন মাঠে বল ছুঁড়ে ফেলে আনন্দ প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পাড়ি দেওয়ার পর পড়ল আয়ারল্যান্ডের প্রথম উইকেট। স্টিফেন ডোহেনিকে কিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।

বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ভালোই জবাব দিতে থাকে। দ্বাদশ ওভারে বাংলাদেশ পায় প্রথম সাফল্য। ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন ডোহেনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। দলীয় ৬০ রানে আইরিশদের উদ্বোধনী জুটি ভাঙে।

পরের ওভারে ইবাদত হোসেন ফেরান আরেক ওপেনার পল স্ট্রিলিংকে। উইকেটের পেছনে মুশফিকের হাতেই ক্যাচ দেন তিনি। ২ রানের ব্যবধানে পড়ল আয়ারল্যান্ডের দুই উইকেট।

Banglabid

এ প্রতিবেদন লেখার সময় আয়ার‌ল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে ২ উইকেটে ৬৪ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ ছিল আগের সর্বোচ্চ রানের ইনিংস।

মুশফিকুর রহিমের ২৬ বলে ৪৪ রানের ক্যামিও বড় সংগ্রহের পথে রেখেছে দারুণ অবদান।

৮১ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকেই শুরু হয় বড় লক্ষ্যের পথে ছোটা। সাকিব-হৃদয়ের সাবলীয় ব্যাটিং জাগায় তিনশর আশা। সেটি আরও বড় হয় টেলএন্ডারদের দাপুটে ব্যাটিংয়ে।
Reneta

ইয়াসির আলি চৌধুরী ১০ বলে ১৭, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ৭ বলে ১১ রান করেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন হৃদয়। অল্পের জন্য ইতিহাসগড়া হয়নি এ তরুণের।

গ্রাহাম হিউমের বলে বোল্ড হতেই থমকে যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের সেঞ্চুরি উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করেন। ৮৫ বলে ৯২ ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

তার আগে সাকিব ৯৩ রান করে ফেরেন। নার্ভাস নাইনটিজে ফেরেন দুজনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT