চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ‘পথ ভোলা’ দিনে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান রানআউট হয়ে সানরাইজার্স হায়দরবাদকে টানতে পারেননি। প্রতিপক্ষ দলের মোস্তাফিজু রহমান ঠিকই নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বাই ইন্ডিয়ান্সের টার্গেটকে নাগালের ভেতর রেখেছেন। দ্বিতীয় জয় পেতে তাদের করতে হবে ১১৯।

সাকিব ফেরেন ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। ম্যাকক্লেনেঘানের অফকাটারে শর্ট মিডউইকেটে ঠেলে রানের জন্য দৌড় দিয়ে নিজের জায়গায় ফিরে যান উইলিয়ামসন। সাকিব ততক্ষণে মাঝ উইকেটে! ফিল্ডারের হাতে বল দেখেও নিজে কোনো কল দেননি। যাদব বল ধরে সরাসরি ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প উপড়ে ফেলেন। চার বলে দুই রানে থেমে যায় সাকিবের ইনিংস।

মোস্তাফিজ প্রথম বলে আসেন অষ্টম ওভারে। তখন চার উইকেট হারিয়ে ৫৬ রান সানরাইজার্স হায়দরাবাদের। নিজের প্রথম ওভার থেকে সাত রান খরচ করে যান তিনি। এরপর আসেন ১৫তম ওভারে। এই ওভারে চার রান দেন।

হায়দরাবাদ দ্বিতীয় ওভার থেকে উইকেট হারাতে থাকে। ৬ বলে পাঁচ রান করা শেখর ধাওয়ানকে ফেরান ম্যাকক্লেনেঘান। একই ওভারের শেষ বলে বিদায় করেন ঋদ্ধিমান সাহাকে (০)। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। ইউসুফ পাঠান এবং মোহাম্মদ নবী ২২ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। নবী ১০ বলে ১৪ রান করে ফিরলে এই জুটি থেমে যায়।

ইউসুফ উইকেটে থাকতেই ১৭তম ওভারে ফের আক্রমণে আসেন ফিজ। কাটারের পসরা সাজিয়ে এই ওভার থেকে এক রান দেন।

মোস্তাফিজ নিজের শেষ ওভার করতে আসেন ১৯তম ওভারে। প্রথম দুই বল ডট দেয়ার পর তৃতীয় বলে ইউসুফ পাঠান তাকে ছয় হাঁকান। চতুর্থ বলটি শর্টপিচ করেন। পাঠান পুল করতে গিয়ে সীমানার কাছে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ১১৮ রানে থেমে যায় হায়দরাবাদ।

Reneta

মোস্তাফিজ ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে এক উইকেট নেন। তিন ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে কম রান দিয়েছেন। ম্যাকক্লেনাঘান ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। সমান ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট পান্ডিয়ার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট বুমরাহর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT