চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও আফগানদের লড়াকু পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে হোঁচট খেলেও টেলএন্ডারের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ১৬০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পরও গুলবাদিন নাইব ও রশিদ খানের ব্যাটে আড়াইশ পেরিয়ে যায় দলটি। অষ্টম উইকেট জুটিতে ৫৫ বল খেলে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেন ৯৭ রান।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে আফগানরা। সাকিব নিয়েছেন ৪ উইকেট।

২০তম জন্মদিনে দলের জন্য ৩২ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন বিশ্বসেরা লেগস্পিনারদের একজন রশিদ। নাইব অপরাজিত থাকেন ৩৮ বলে ৪২ রান করে।

ওয়ানডে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দুটি উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার আবু হায়দার রনি। রুবেল হোসেন নেন একটি উইকেট।

সাকিব ১০ ওভারের কোটা শেষ করেন ৪২ রান খরচায়। রুবেল ৬ ওভারে দেন ৩২ রান। আবু হায়দার ৯ ওভারে দেন ৫০ রান।

আবু ধাবির ২২ গজ বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে একেবারেই অচেনা। সেই মাঠেই বোলারদের নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালান অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যবহার করেন আট বোলার। এশিয়া কাপের আসল লড়াই সুপার ফোরের আগে অবশ্য আনুষ্ঠানিকতায় রূপ নেয়া ম্যাচে সফলতা পেয়েছেন মূল বোলাররাই।

Reneta

শুরুতে দুই উইকেট তুলে আবু হায়দার রনির ছোবল। মিডলর্অডার ধসিয়ে দেয়ার কাজ সারেন চোট নিয়ে খেলা সাকিব আল হাসান। এ বাঁহাতি দ্রুতই তুলে নেন তিন উইকেট। ১৩৯ রানে আফগানরা ৫ উইকেট হারালেও ফিফটি করা হাসমতউল্লাহ শাহিদী তখনও অপরাজিত। দুইশর আগে আটকে ফেলার পথে রুবেল হোসেন পুরনো বল হাতে নিয়ে পান সাফল্য। দেড়শ রানের মাথায় হাসমতউল্লাহকে (৫৮) ফিরিয়ে দেন রুবেল।

আফগান সংগ্রহে আর ১০ রান যোগ হতেই সাকিব আক্রমণে ফিরে মোহাম্মদ নবিকে এলবিডব্লিউ করলে লেজ বেরিয়ে পড়ে আফগানদের। সেখান থেকে গুলবাদিন নাইব ও রশিদ খানের অবিশ্বাস্য এক জুটিতে আড়াইশ পেরিয়ে যায় দলটি।

আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ থাকায় বিশ্রাম পান পাঁজরের চোট নিয়ে আসরের উদ্বোধনী দিনে ১৪৪ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম। বিশ্রাম দেয়া হয় মোস্তাফিজুর রহমানকেও।

মুশফিকের জায়গায় মুমিনুল ও মোস্তাফিজের জায়গায় আসেন আবু হায়দার। তামিম ইকবাল চোট নিয়ে দেশে ফিরে আসায় তার বিকল্প হিসেবে আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর একাদশে অন্তর্ভুক্তি আগে থেকেই নিশ্চিত ছিল।

মুশফিক বিশ্রামে যাওয়ায় তিন বছর পর ওয়ানডেতে প্রত্যাবর্তন হয়েছে মুমিনুল হকের। ২০১৫ বিশ্বকাপে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ১৮২ রানের ইনিংস খেলার পর আবারও আলোচনায় আসেন এ বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতে স্কোয়াডে না থাকলেও দলে চোট সমস্যা থাকায় যোগ হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT