চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের এই রেকর্ড ভাঙার সাধ্য কার?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কথায় আছে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কিন্তু প্রচলিত কথাটিকে বুড়ো আঙুল দেখাতে চলেছেন সাকিব আল হাসান। এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারে চূড়ায় উঠে যাওয়া এ বাঁ-হাতি স্পিনার নিজেকে নিয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। শের-ই-বাংলা স্টেডিয়ামে আর ৪টি উইকেট নিতে পারলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ছুঁয়ে ফেলবেন এক ভেন্যুতে ২০০ উইকেট শিকারের মাইলফলক।

তিন সংস্করণ মিলে মিরপুরে সাকিব খেলেছেন ১১৩ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৯৬টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে নেন ৫ উইকেট। শনিবার সিরিজের শেষ ম্যাচেও যদি ৪ উইকেট নিতে পারেন, তাহলে এ বছরই মিরপুরে ডাবল হয়ে যাবে বিশ্বসেরা অলরাউন্ডারের।

কিছুদিন আগেই অভিষেকের একযুগ শেষ করেছে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম। সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও এক যুগের। দলীয় সাফল্য আর ব্যক্তিগত অর্জনের নানা সুখস্মৃতি আছে এই ভেন্যুতেই। ব্যাটসম্যান হিসেবেও মিরপুরে সবচেয়ে বেশি রান (৪,১১৭) করা ক্রিকেটার সাকিব।

Banglabid

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব টপকে যান শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে। শ্রীলঙ্কার কিংবদন্তি এ অফস্পিনার কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে তিন সংস্করণে নিয়েছেন ১৮৮ উইকেট। যার মধ্যে কেবল টেস্ট সংস্করণেই মুরালির শিকার ১৬৬ উইকেট।মুরালি ১৯ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ২০১১ সালে। সাকিব এক যুগের ক্যারিয়ারেই ছাড়িয়ে গেছেন এ লঙ্কানকে। আরও কয়েকছর সাকিব যদি খেলেন, তাহলে অস্পর্শনীয় পর্যায়ে চলে যাবেন, সেটি সহজেই অনুমেয়।

মিরপুরে খেলা ১৭ টেস্টে সাকিব নিয়েছেন ৬৩ উইকেট, ৮০ ওয়ানডেতে ১১৩ উইকেট এবং ১৬ টি-টুয়েন্টিতে ২০ উইকেট।

সাকিব ও মুরালি ছাড়া এক ভেন্যুতে একশ কিংবা তার বেশি উইকেট পাওয়া বোলার মাত্র ১২জন। অধিকাংশ বোলারই অবসরে গেছেন বেশ আগে, যখন টি-টুয়েন্টির প্রচলনও হয়নি।

Reneta

বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে আছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন (১২৫ উইকেট, লর্ডস), বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা (১১০ উইকেট, মিরপুর) ও আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড (১০০ উইকেট, লর্ডস)।

একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে মুরালিধরন। দেশের চার ভেন্যুতে একশ’র বেশি উইকেট শিকারের কীর্তি আছে তার। ক্যান্ডিতে ১২৩ উইকেট, গলে ১১৪ উইকেট, কলম্বোর প্রেমাদাসায় ১১১ উইকেট।

একাধিক ভেন্যুতে একশ উইকেট শিকার করা অপর বোলার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি লেগস্পিনার সিডনিতে ১১৭ ও মেলবোর্নে নেন ১০২ উইকেট।

সাকিবের সামনেও সুযোগ আসতে যাচ্ছে একাধিক ভেন্যুতে একশ উইকেট শিকারের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ বাঁ-হাতি স্পিনারের দখলে ৩৪ ম্যাচে ৯১ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT