চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের বার্বাডোজ সিপিএলে চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা ঘরে তুলেছে সাকিব আল হাসানদের বার্বাডোজ ট্রাইডেন্টস।

শনিবার রাতে শিরোপার মঞ্চে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭১ রান তোলে বার্বাডোজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি যেতে পারেনি গায়ানা।

সাকিব সেরার মঞ্চে ব্যাট হাতে এক চারে ১৫ বলে ১৫ রান করেন। বল হাতে ছিলেন আরও অনুজ্জ্বল। ২ ওভারে ১৮ রান খরচ করে উইকেটশূন্য থাকার পর অধিনায়ক হোল্ডার তার হাতে আর বলই তুলে দেননি।

গায়ানা এবারের টুর্নামেন্টে টানা ১১ ম্যাচ জিতে ফাইনালে এসেছিল। সাকিব-হোল্ডারদের গ্রুপপর্ব ও কোয়ালিফায়ার মিলিয়ে হারিয়েছিল তিন তিনবার। সেই গায়ানাকেই আসরে চতুর্থ দেখায় হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরল বার্বাডোজ।

বার্বাডোজের ফাইনাল লড়াইটা ছিল কোয়ালিফায়ারের মতোই। শুরুতে কিছু রান, মিডলে চরম ব্যর্থতা, শেষে টেলের লড়াই। উদ্বোধনীতে ৫.২ ওভারে ৪৩ রান তুলেছিলেন চার্লস ও হেলস।

চার্লস ৬ চার ও এক ছয়ে ২২ বলে ৩৯, হেলস ২টি করে চার-ছক্কায় ২৪ বলে ২৮ করে ফিরলে ব্যর্থতার মড়ক লাগে পরের ব্যাটসম্যানদের মধ্যে।

Reneta

তিনে নামা সল্ট রানের খাতাই খুলতে পারেননি। চারে নেমে হোপ করেন ৮, পাঁচে সাকিব ১৫, আর অধিনায়ক হোলার ১ করে সাজঘরে হাঁটা দিলে চোখ রাঙাছিল শঙ্কা।

সেখান থেকে পাল্টা প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ আনেন জোনাথন কার্টার ও অ্যাশলে নার্স। শেষ ৫ ওভারে ৬২ রান যোগ করেন দুজনে। বার্বাডোজ আর কোনো উইকেটই হারায়নি ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাকিব আউট হওয়ার পর।

কার্টার ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ঠিক ৫০ করে অপরাজিত থাকেন। নার্স অপরাজিত থাকেন ১৯ রানে, একটি করে চার-ছয়ে ১৫ বলে।

রান তাড়া করতে নেমে আগের আসরগুলোতে চারবার ফাইনালে উঠে শিরোপা ছুঁতে না পারা গায়ানা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ওপেনার কিং ৩৩ বলে ৪৩ করে যান।

বাকিরা তাকে সমর্থন দিতে পারেননি। হেমরাজ ১, হেটমায়ার ৯, অধিনায়ক শোয়েব মালিক ৪, পুরান ২৪, রাদারফোর্ড ১৫, শেফার্ড ৯, পল ২৫ রানে আসা-যাওয়ার মিছিল দীর্ঘ করেন।

বার্বাডোজের বল হাতে সবচেয়ে সফল রেমন রেইফার, ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। গুর্নে ও নার্স নিয়েছেন ২টি করে উইকেট, একটি গেছে ওয়ালসের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নলিড স্পোর্টসসাকিবসিপিএল-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT