চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের কাছে হারলেন মোস্তাফিজরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্লে-অফের আশা আগেই শেষ হয়ে যাওয়া মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস বড় হারের মুখে পড়েছে সেরা চারে খেলা প্রায় নিশ্চিতের কাছাকাছি থাকা সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

শারজায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭১ রান জমায় কলকাতা। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রাজস্থান। হার ৮৬ রানের বিশাল ব্যবধানে।

কলকাতা লিগপর্বের সব ম্যাচ খেলে ফেলল, ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪, টেবিলে অবস্থান চারে। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্টের মুম্বাই কেবল তাদের সমান ১৪ পয়েন্ট জমাতে পারে, তবে টেবিলের চতুর্থ স্থানটি দখল করতে রোহিতের দলকে রানরেটেও অনেক উন্নতি করতে হবে শেষ ম্যাচে।

অন্যদিকে- ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দিল্লি, ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ের চেন্নাই ও ১৩ ম্যাচে ১৬ পয়েন্টের বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে।

আর ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে আসর শেষ করল রাজস্থান। সমান ম্যাচে ১২ পয়েন্টের পাঞ্জাব পাঁচে। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে আছে হায়দরাবাদ।

জয়ী সাকিবকে এদিন ব্যাট হাতে নামতে হয়নি। এক ওভার বল করার সুযোগ পেয়েছেন, ১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন।

Reneta

অন্যদিকে পরাজিত মোস্তাফিজ ৩ বলে রানের খাতা খুলতে পারেননি অপরাজিত থাকার পথে। বল হাতে ৪ ওভারে দিয়েছেন ৩১ রান, উইকেটের খোঁজ পাননি।

কলকাতা শুভমন গিলের ৪৪ বলে ৫৬, ভেঙ্কটেশ আয়ারের ৩৫ বলে ৩৮, রাহুল ত্রিপাঠির ১৪ বলে ২১ রানে বড় সংগ্রহ জমায়।

জবাব দিতে নেমে রাজস্থানের মাত্র দুজন দুঅঙ্কের খোঁজ পেয়েছেন। শিভাম দুবে ১৮ ও রাহুল তেওয়াটিয়া ৩৬ বলে ৪৪ করে আরও বড় ব্যাটিং বিপর্যয় ঠেকান।

কলকাতার শিভম মাভি ২১ রানে ৪ উইকেট ও লোকি ফার্গুসন ১৮ রানে ৩টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট সাকিব ও বরুণ চক্রবর্তীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১কলকাতামোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT