চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে সতর্ক করলো আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তানের সঙ্গে ম্যাচে আউট হওয়ার পর হতাশা থেকে উইকেটে ব্যাট চালিয়ে দেওয়ার কারণে শাস্তি পেতে না হলেও আনুষ্ঠানিক সতর্কবাণী শুনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার ফাইনালে ওঠার ওই ম্যাচে সাকিব আউট হওয়ার পর ধৈর্য্য হারিয়েছিলেন। হতাশায় ব্যাট দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেছিলেন স্টাম্পে। এর মধ্য দিয়ে তিনি আইসিসির আচরণবিধি ভেঙ্গেছেন।

ঘটনাটা ঘটিয়েই আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাকিব। কিন্তু যা করার তাতো করেই ফেলেছেন! শেষ পর্যন্ত এই অপরাধের জন্য শাস্তি পাননি বিশ্বসেরা। তবে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

Banglabid

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হন সাকিব। তখনো জিততে ১৬ বলে ২৬ রান দরকার। এমন সময় আউট হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি সাকিব আল হাসান। ৮ রান করা ব্যাটসম্যান ক্ষোভ ঝেড়েছিলেন স্টাম্পের ওপর।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৮ ধারায় তাই দোষী হয়েছেন সাকিব। এই ধারায় খেলার সময় ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের কথা বলা আছে।

Reneta

বৃহস্পতিবার আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন সাকিব। তাই আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

লেভেল ওয়ান এই অপরাধের সর্বনিম্ন শাস্তি সতর্ক করে দেওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। জরিমানা হয়নি সাকিবের। সতর্ক করেই ছেড়ে দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএশিয়া কাপসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT