চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ভারতে থাকলে বাংলাদেশের লাভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ফিরতে সাকিব আল হাসানকে অপেক্ষা করতে হয়েছে আট ম্যাচ। দলটির তিন বিদেশি ক্রিকেটার দেশে ফিরে যাবে, তাতে টাইগার অলরাউন্ডারের সুযোগ আসতে পারে আরও কয়েকটি ম্যাচ খেলার। সুযোগটা লুফে নেয়া উচিত বলেই মনে করেন বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস।

চোট থেকে সেরে উঠেই সাকিব আইপিএল খেলতে চলে যান ভারতে। নিজেদের শুরুর ম্যাচেই এ অলরাউন্ডারকে একাদশে রাখে হায়দরাবাদ। পরের আট ম্যাচ সাকিবকে বসে থাকতে হয় ডাগআউটে।

ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় সাকিবকে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার চিঠি দিয়েছিল বিসিবি। সাকিব নিজেও চেয়েছিলেন ফিরে আসতে। তবে হায়দরাবাদ স্কোয়াড থেকে ওয়ার্নার, উইলিয়ামসন ও বেয়ারস্টোর চলে যাওয়ার পিঠে সাকিবের একাদশে টিকে থাকার সম্ভাবনা বেড়েছে।

পরিস্থিতি মাথায় রেখেই টাইগারদের ইংলিশ কোচ রোডস বললেন, ‘সাকিবের কেনো ভারতে থাকা উচিত, তার একটি কারণ বলছি। সে একটা বা দুটি ম্যাচ পেতে পারে। আমার আশা তিন ম্যাচ। সে অনুশীলন করে যাচ্ছে। তাকে দেখে মনে হয়েছে ফিট এবং উদ্যমী। আমি আশা করছি তাকে অন্তত দুটি ম্যাচ খেলাবে। বিশ্বকাপের আগে বিশ্বসেরা অলরাউন্ডারের ম্যাচ খেলা তো ভীষণ প্রয়োজন।’

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে। দেশে এসে ম্যাচ খেলার সুযোগ নেই। ফলে সাকিবের জন্য আপাতত ভারতই উপযুক্ত জায়গা বলে মনে করছেন রোডস। যদি ম্যাচ না পেয়ে সাকিব আক্ষেপ নিয়ে চলে আসেন তাতেও মন্দের ভালো দেখছেন তিনি।

Reneta

‘দুটি ভালো জিনিস হতে পারে এখানে। তার ক্ষুধা আছে নিজেকে বেশি খেলার মধ্যে রাখার। আইপিএলে কম ম্যাচ পাচ্ছে, ভবিষ্যতে সে ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকবে। তখন লাভটা হবে বাংলাদেশেরই। সে যদি হায়দরাবাদের ডেরা ছেড়ে চলে আসে, চাইবে বিশ্বকাপে আরও তেঁতে উঠতে, বিশ্বকে দেখিয়ে দিতে। আমি মনে করি দুটিতেই বাংলাদেশ উপকৃত হবে।’

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে মাত্র পাঁচ ক্রিকেটারকে নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে যারা টানা ম্যাচ খেলেছেন, তাদের সবাইকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বিশ্বকাপ দলে থাকাদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুরর রহমান ও রুবেল হোসেনকে অনুশীলনে পাচ্ছেন কোচ। তাতে অবশ্য আক্ষেপ নেই স্টিভ রোডসের। পাঁচ ক্রিকেটারকে নিয়েই ঘাম ঝরিয়ে যাচ্ছেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। পরিস্থিতি বুঝেই তৈরি করছেন রোডম্যাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব আল হাসানস্টিভ রোডস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT