চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রোটিয়া মেয়েদের ১৩ রানে হারিয়েছে নিগার ‍সুলতানা জ্যোতির দল। সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি জিতল বাংলাদেশ।

মুখোমুখি দেখায় আগের ১২ ম্যাচে টিম টাইগ্রেসের জয় ছিল একটি-যা দেশের মাটিতে।

বেনোনির উইলমোর পার্কে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের দিকেই আগাচ্ছিল স্বাগতিকরা। আনেকে বোস একাই টানছিলেন দলকে। ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফিরে যেতেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

স্বর্ণা আক্তার লেগস্পিনে দেখাতে থাকেন ভেলকি। একে একে তুলে নেন ৫ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৮ রান। ইনিংসের শেষ ওভারে টানা দুুই বলে উইকেট নিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট। ৯.২ ওভারে বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলা প্রোটিয়ারা শেষের দিকে টাইগ্রেস স্পিনে আটকে যায়। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চতুর্থ ফিফটির দেখা পান টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন।

Reneta

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৩৭। অধিনায়ক নিগারের ক্যামিওতে সেটি টপকে যায় সফরকারীরা।

মুর্শিদা ৫৯ বলে ৬টি চার, ১টি ছয়ে ৬২ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার ২১ বলে ৬টি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন।

দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। ৬.৫ ওভার দীর্ঘ জুটিতে আসে ৩৭ রান। ৪টি চার ও ১টি ছয়ে ২৪ বলে ২৪ রান করে ফেরেন শামীমা সুলতানা।

তিন নম্বরে সোবহানা মোস্তারি নেমে ১৭ বলে ১৬ রান করে আউট হন। মারেন ৩ বাউন্ডারি।

এরপর বাকি পথ পাড়ি দেন মুর্শিদা নিগার। ৪২ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে নিয়ে যান দেড়শর কাছে।

সাউথ আফ্রিকা সফরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ-সাউথ আফ্রিকাবেনোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT