সাইবার হামলার শিকার হয়ে মার্কিন সেনাবাহিনী তাদের ওয়েবসাইট স্বল্পকালের জন্য বন্ধ করে দিয়েছে। এর আগে হ্যাকাররা সাইবার হামলা করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মীর তথ্য হাতিয়ে নেয়।
হামলায় সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি নামে হ্যাকার গ্রুপ জড়িত। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী।
অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) হ্যাকিং এর বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রত্যেকটি সংস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
তখন ধারণা করা হয়েছিলো চীনের হ্যাকাররা এর জন্য দায়ী। কিন্তু চীন তা অস্বীকার করেছিলো।






