ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন। হামজা চৌধুরীর মতো ইংলিশ ক্লাব ফুটবলের খেলোয়াড় বাংলাদেশে খেলছে উল্লেখ করে তিনি বলেন, অন্য যে কোন খাতের মতো ক্রীড়া ক্ষেত্রেও ইংল্যান্ডকে পাশে পাবে বাংলাদেশ। বিশ^কাপ নিয়ে চ্যানেল আই-এর বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-এ যোগ দিয়ে হ্যারি কেন-এর দেশের এই প্রতিনিধি আশা করেন ইংল্যান্ড না হলেও স্কটল্যান্ডকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেখতে চান তিনি।







