চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার হামলা চালিয়ে ফাইজারের ভ্যাকসিন তথ্য চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, সাইবার হামলা চালিয়ে তাদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের তথ্য চুরি করা হয়েছে।

ফাইজারের সঙ্গে ভ্যাকসিন তৈরির কাজে সম্পৃক্ত বায়োএনটেক জানিয়েছে, তাদের নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়া তথ্যাদির উপরে আক্রমণ চালিয়েছে এই হামলাকারীরা।

দুটি করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ইএমএ। ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই তা দেওয়া হবে। তবে বায়োএনটেক জানিয়েছে, এই হামলার ফলে নির্দিষ্ট করে দেওয়া সময়ের কোনো পরিবর্তন হবে না।

ইএমএ তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই হামলার ধরণ নিয়ে কোনো মন্তব্য না করে বলেছে, এই বিষয়ে পরিপূর্ণ তদন্ত পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে, এটি এখনও কার্যকরী।

তবে বায়োএনটেকের ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের তথ্যে হাত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইএমএ সার্ভারে সংরক্ষিত ফাইজার অ্যান্ড বায়োএনটেকের তথ্যাদিতে বেআইনীভাবে হাত দেওয়া হয়েছে।

এই হামলার কোনো প্রভাব পড়বে না বলেই নিশ্চিত করেছে ইএমএ।  তারা এই আক্রমণের কারণে জটিল শারীরিক পরিস্থিতি বিবেচনা ও স্বচ্ছতার গুরুত্ব সবার কাছে উন্মুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছে। যদিও এর ফলে অংশগ্রহণকারীদের কোনো ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে কিনা সেটা সম্পর্কে ধারণা নেই তাদের।

Reneta

সাধারণত ইউরোপীয় ইউনিয়ন জুড়ে যে কোনো ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় ইএমএ।

সম্প্রতি যুক্তরাজ্যে বিতরণ শুরু হয়েছে ফাইজারের ভ্যাকসিন। মর্ডানার তথ্যেও হামলা হয়েছে কিনা তা জানা যায়নি।

সম্পতি বেশ কিছু এই ধরনের হামলার চেষ্টার খবর মিলেছে। গ্রীষ্মে রাশিয়ার কিছু হ্যাকার ভ্যাকসিন তৈরিতে সফলদের উপর আক্রমণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে অক্টোবরে ভারতকেন্দ্রিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানী এই ধরনের আক্রমণের শিকার হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফাইজারবায়োএনটেকসাইবার অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম

জুন ৭, ২০২৬

মেসি বিশ্বকাপের সেরা গোলদাতা হতে পারবেন?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT