চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেল চালাতে গিয়ে হাত ভেঙে ফেলেছেন এড শিরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
সাইকেল চালাতে গিয়ে এড শিরানের হাত ভেঙে গেছে, ব্যান্ডেজে বাঁধা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল  চালাতে গিয়ে হাত ভেঙ্গে ফেলেছেন পপ গায়ক এড শিরান। অন্তত সপ্তাহ খানেক অবসর কাটাতে হবে এ পপ তারকাকে। সোমবার সকালে লন্ডনের রাস্তায় সাইকেল চালাতে গিয়ে ডান হাত ভেঙে গেছে তার।

নিজের ইনস্টাগ্রামে ভাঙা হাতের ছবি সহ এক লেখায় তিনি লিখেছেন, ‘বাইসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছি আমি। আপাতত আমাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হচ্ছে কিছুদিন’। তিনি জানিয়েছেন, হাত ভাঙার কারণে সামনের কিছু শো-তে তিনি নাও থাকতে পারেন।

এ বছর বেশ লম্বা শিডিউল নিয়ে চলতে হচ্ছে এই গায়ককে। দম ফেলবার একদমই সময় পাচ্ছেন না তিনি। গানের পাশাপাশি এই বছর তাকে দেখা গেছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ এ অতিথি চরিত্রেও । আর বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার তৃতীয় অ্যালবাম ‘ডিভাইড’। প্রথম সপ্তাহেই আগের সব রেকর্ড ভেঙে অ্যালবামটির ৪ লাখ ৫১ হাজার কপি বিক্রি হয়ে যায়। অ্যালবামের প্রচারের জন্য এ বছর অনেকগুলো দেশে ঘুরতে হয়েছে তাকে। সামনে আরও ১৪টি সফর ঠিকঠাক হয়ে আছে। এর মধ্যে নভেম্বরের ১৯ তারিখ মুম্বাই এবং ২৩ তারিখ দুবাই ভ্রমণের কথাও আছে। তাই হাত ভেঙে খানিকটা বিপাকেই পড়ে গেলেন তিনি।

Banglabid

সংগীত দুনিয়ায় এড শিরানের আবির্ভাব ২০১১ সালে। সে বছর মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘প্লাস’ আর ২০১৪ তে এসে ‘মাল্টিপ্লাই’। যোগ,গুণ আর ভাগের সরল অংক গেয়ে ঈর্ষণীয় খ্যাতির চূড়ায় অবস্থান করছেন এ গায়ক। বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এড শিরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT