চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংস্কৃতিক সম্প্রীতিতে আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছে ‘ছায়ানট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

ভারত সরকারের সাংস্কৃতিক সম্প্রীতিতে রবীন্দ্র পুরস্কার (২০১৫) পাচ্ছে বাংলাদেশের ছায়ানট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জুরি বোর্ডের সর্বসম্মতিক্রমে ছায়ানটকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে এ সম্মাননা প্রদানের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুরি বোর্ড ২০১৪, ১৫ ও ১৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। ২০১৫ সালের জন্য এই বিশেষ সম্মাননা পাচ্ছে বাংলাদেশের রবীন্দ্রচর্চার সূতিকাগার ও নেতৃস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’।

এই পুরস্কারের মূল্যমান এক কোটি রুপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুরি বোর্ডের চেয়ারম্যান। জুরি বোর্ডের সর্বসম্মতিক্রমে সাংস্কৃতিক অঙ্গণের সম্প্রীতিতে অনন্য অবদানের জন্য ছায়ানটকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে দু’জন ব্যক্তি এই সম্মাননা পেলেও ‘ছায়ানট’ প্রথম প্রতিষ্ঠান। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানট কেবল রবীন্দ্র রচনা এবং বাঙালি সংস্কৃতি, সঙ্গীত ও সাহিত্য প্রচারের ক্ষেত্রেই নয় বরং সারা বিশ্বজুড়ে তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Reneta

‘প্রতিষ্ঠানটি বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও অনুধাবনের ক্ষেত্রে একটি ঘনিষ্ঠ সেতুবন্ধনের কাজ করেছে।’

বিবৃতিতে বলা হয়, পূর্ব পাকিস্তানে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ হলে ছায়ানট রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর এবং রচনার মাধ্যমে উদার অভিব্যক্তি প্রচার করতে থাকে গোপনে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার পুরস্কারটি চালু করে।

সাংস্কৃতিক সংহতি, বিশ্বজনীনতা ও সৃষ্টিশীল পদ্ধতিতে সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT