চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজ করা সম্ভব’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৫৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
আদালত
A A

সাংবাদিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সাংবাদিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল কাজ করা সম্ভব। আমাদের দেশের বিখ্যাত অনেক ব্যাক্তির ব্যাকগ্রাউন্ডই কিন্তু সাংবাদিকতা। আমাদের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একসময় সাংবাদিকতা করতেন। এছাড়া দেশের অনেক বিখ্যাত কবি, লেখক ও নাট্যকারের ব্যাকগ্রাউন্ড সাংবাদিকতা।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাংবাদিকতার মধ্য দিয়ে বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করা যায়। অতি সাধু, চোর-ডাকাত, ভূমিদস্যু কিংবা সমাজের ভাল মানুষের সাথে মেলামেশার সুযোগ থাকায় সাংবাদিকদের অভিজ্ঞতার জায়গাটা বিস্তৃত। ‘

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের ভাল-মন্দসহ সবদিক জাতির কাছে তুলে ধরেন। তাই রাজনীতিবিদ থেকে শুরু করে সকল দায়িত্বশীলদের উচিৎ সাংবাদিকদের পেশাগত বিষয়ে সহযোগিতা করা।  তবে যাদের মধ্যে আর্থিক অনিয়মসহ অন্যরকম দুর্বলতাসহ নানা দুর্বলতা থাকে তারাই সাংবাদিকদের ভয় পায়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন, ‘এডিটরিয়াল পলিসি কিংবা মালিকদের পলিসির কারণে অনেক সময় সাংবাদিকরা তাদের দৃষ্টিভঙ্গী গণমাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন না। কিন্তু তারপরেও সাংবাদিকরা ভাল কাজ করে যাচ্ছেন।’

মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি-সম্পাদকসহ সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলমাহবুবে আলমসাংবাদিকসাংবাদিকতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT