জয়ের জন্য লক্ষ্য মাত্র ৯০ রান। প্রতিপক্ষের বোলিং আক্রমণে গত ম্যাচেই হ্যাটট্রিক করা আল আমিন থাকলেও তা ছোট পুঁজিটিকে লড়াইয়ের মতো অবস্থানে নিয়ে যেতে পারেনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ৮ উইকেটের বিশাল জয় তাই হাতে দুই ওভার রেখেই। আল আমিনের ঝুলিতে গেছে এক উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টসে জিতে ব্যাট করতে নামা বরিশাল বুলসের ব্যাটিং বিপর্যয়ে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ ৮৯ রান। জবাবে হেসেখেলেই জয় পেলো কুমিল্লা। বরিশাল কেভিন কুপারও একটি উইকেটের দেখা পান।
মাহমুদুল হাসানের ৩১ রান এবং ম্যারলন স্যামুয়েলসের ২৩ রানের ইনিংসে একপেশে ম্যাচই দেখা গেলো। কুমিল্লার নুয়ান কুলাসেকারা ও আশার জায়িদীর তিন উইকেট শিকারে অল্পতেই গুটিয়ে যায় বরিশাল।
এছাড়াও বাংলাদেশের সম্ভাবনাময় তারকা আবু হায়দার রনি দুইটি ও সুনিল নারায়ন একটি উইকেট লাভ করেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নুয়ান কুলাসেকারা।






