চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সসেজ খেতে চান খনিতে আটকে পড়া শ্রমিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে সোনার খনিতে বিস্ফোরণে আটকে পড়া ১১ শ্রমিককে টানেলের মাধ্যমে খাবার এবং ওষুধ পাঠিয়েছে উদ্ধারকারী দল। তাতে কৃতজ্ঞতা প্রকাশ করে শূকরের মাংসের তৈরি সসেজ খেতে চেয়ে চিরকুট পাঠিয়েছে ওই শ্রমিকরা। 

বিসিসির এক প্রতিবেদনে জানা যায়, গত ১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে শিচেং টাউনশিপ এলাকায় সোনার খনিতে বিস্ফোরণ হয়। তার এক সপ্তাহ পর ১২ জন বেঁচে থাকতে পারে বলে আশা প্রকাশ করে উদ্ধাকারী দল।

তবে এখন পর্যন্ত ১১ জনের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। শ্রমিকদের সাথে নতুন টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়েছে তারা।  প্রথমে উদ্ধারকর্মীরা টানেলে খাবার কিছুটা কম করে সরবরাহ করেন, পরে শ্রমিকরা বার্তা পাঠায় ‘আমাদের কাছে খাবার পাঠানো বন্ধ করবেন না’।

যদিও এখনো নিশ্চিত নয়, এই ১১ জনের ভাগ্যে কি হতে যাচ্ছে। এরই মধ্যে এদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ।

আটকে পড়া শ্রমিকদের বের করার জন্য যে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, সেখান থেকেই ১২ জন জীবিত থাকার চিরকুট পাওয়া গেলেও ১১ জনের কথা নিশ্চিত করে শ্রমিকরা। ওই খনিতে মোট ২২ জন শ্রমিক কাজ করছিল। অন্যদের অবস্থান এখনো জানতে পারেনি উদ্ধারকারীরা।

বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী হচ্ছে চীনের বিভিন্ন খনি। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কার্যক্রম পরিচালনা করায় এসব দুর্ঘটনা ঘটে। ফলে প্রতি বছরই বহু শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়।

Reneta

গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। ডায়াসুইডং কয়লা খনিটিতে মোট ২৪ জন আটকা পড়লেও কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে প্রাণ হারান অধিকাংশ শ্রমিক।

এছাড়া তার আগে সেপ্টেম্বরে সংজাও কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খনি ধসচীনস্বর্ণের খনি ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT