চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে শপথ নিলেন দুই বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এতদিন হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই দুই বিচারককে বুধবার আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ নেয়া এই দুই বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভেগে এখন বিচারকের সংখ্যা হল আটজন।

১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা তারিক উল হাকিম লন্ডন ইউনিভার্সিটিতে আইন শাস্ত্রে স্নাতকোত্তর করেন। দেশে ফেরার পর ১৯৮৭ সালে জেলা বারে এবং দুই বছর পর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি। এরপর ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান তারিক উল হাকিম এবং এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। তারিক উল হাকিমের বাবা বিচারপতি মাকসুম উল হাকিম এক সময় হাইকোর্টের বিচারক ছিলেন, পরে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। আর তারিক উল হাকিমের নানা বিচারপতি আমিন আহমদ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন।

Reneta

১৯৫৯ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮৬ সালের মার্চে জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তার দুই বছর পর হাইকোর্ট বিভাগে এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হন ওবায়দুল হাসান। এর পরের বছর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব দেওয়া হয়। এরপর কিছুদিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম বন্ধ হলে বিচারপতি ওবায়দুল হাসান আবার হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে ফেরেন। ওবায়দুল হাসানের বাবা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারপতিসুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা: হামে শিশু মৃত্যুর প্রথম ঘটনা

এপ্রিল ২৪, ২০২৬

বুথে ভিড়, মাঠে সংঘর্ষ: পশ্চিমবঙ্গের নির্বাচনে দ্বৈত চিত্র

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT