চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি আরাফাত থেকে হজ আপডেট

রুমী সাঈদ রুমী সাঈদ
১০:৪৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আজ বুধবার পবিত্র হজ। বিশ্ব মুসলিম জাহানের সর্ববৃহত গণজমায়েত। লাখ লাখ মানুষের কন্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ধ্বনীতে মুখরিত মিনা থেকে আরাফাত। মিনা থেকে আরাফাত ১৪ কিলোমিটার পথ হাজিদের পদচারণায় প্রকম্পিত। সকলের পরিধানে একই পোষাক, উদ্দেশ্য একই, আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ। আলাদা ভাষা, ভিন্ন রং, বিভিন্ন দেশ সব যেন এক হয়ে গেছে।

ফজরের নামাজ শেষে লাখো মুসলমানের ঢল নেমেছে ঐতিহাসিক আরাফাতের পথে। পায়ে হেটে অথবা গাড়িতে তারা পৌঁছাবেন আরাফাতে। সেখানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন একই আজানে। মিনায় মসজিদে নামিরায় এ বছর আরাফাতের ঐতিহাসিক খুদবা প্রদান করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ। 

সৌদি গণমাধ্যমের মতে, প্রায় ২০ লাখ মুসলমান এ বছর আরাফাতের ময়দানে খুদবা শুনবেন। খুদবা শেষে আরাফাতে অবস্থান করে ইবাদত বন্দেগী ও দোয়ার মধ্য দিয়ে সময় কাটাবেন সন্ধ্যা পর্যন্ত। সূর্যাস্তের পরপরই যাত্রা করবেন মুজদালেফার উদ্দেশ্যে। খোলা আকাশের নীচে রাত্রিযাপন শেষে সকালে ফিরে আসবেন মিনায়।

জামারাকে প্রতীকি শয়তানকে পাথর নিক্ষেপ শেষে কোরবানী আদায় করে পুরুষেরা মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম ত্যাগ করবেন। কোরবানি আদায়ের মাধ্যমে হজরত ইব্রাহীম (আঃ) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করবেন হাজিরা।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ.কে.এম. শহিদুল করিম মিনা থেকে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বাংলাদেশের হাজিরা সবাই ভালো আছেন। তিনি জানান, চলতি বছর হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আসা এক লাখ ৬ হাজার ৫শ’ ৫০জন বাংলাদেশী হজব্রত পালন করছেন।

বাংলাদেশী হাজিদের সেবায় সার্বক্ষণিক কাজ করছে হজ প্রশাসনিক দল, ইনফরমেশন বিভাগ, মেডিকেল টিম ও হজ ভলান্টিয়ার সহ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তা এবং কর্মচারীরা।

Reneta

হাজিদের নিরাপত্তার জন্য মক্কা, মিনা, মুজদালেফা ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। হাজিদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি, জুস ও শুকনো খাবার বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া হাজিদের তাবু খুঁজে পেতে কাজ করছে কয়েক হাজার স্কাউট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT