চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ ব্যয় হয়নি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৩:২৫ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
অর্থনীতি
A A

চলতি অর্থবছরে সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে থাকা মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দৃশ্যমান হয়েছে। তবে খুব একটা গতি নেই অগ্রাধিকারে থাকা অন্য দুটি প্রকল্প কর্ণফুলি ট্যানেল ও পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের। প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে বরাদ্দ অর্থও পুরোপুরি ব্যবহার হয়নি।

২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬শ’ কোটি টাকার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে যোগাযোগ, অবকাঠামো ও পরিবহন খাতে।

অর্থবছরজুড়েও ছিলো তার প্রতিফলন। সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা পদ্মাসেতুর পর মেট্রোরেল প্রকল্পের মহাযজ্ঞ দেখছে রাজধানীর মানুষ। উত্তরার দিয়াবাড়ি এলাকায় চলছে ডিপো তৈরির কাজ।

Banglabid

প্রকল্পের জন্য প্রায় ৬০ একর জমি বরাদ্দ দিয়েছে রাজউক। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেলের পুরোটাই হবে উড়ালপথে। মেট্রোরেলের জন্য হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানো হচ্ছে। এ প্রকল্পের মাত্র ৪ ভাগ কাজ শেষে হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে কিছুটা গতি পেয়েছে আরেক ফার্স্ট ট্র্যাক প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিংয়ের কাজ।

বিমানবন্দর সড়ক থেকে চিটাগাং রোড়ের কুতুবখালি পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮‘হাজার ৯‘শ ৪০ কোটি টাকা। এ প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ৭ ভাগ।

Reneta

চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য গত অক্টোবরে চীনা অর্থায়ণকারী প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের সাথে চুক্তি হয়েছে। টানেলের সার্ভিস এরিয়ার জন্য ৮৫ একর জমি অধিগ্রহণ করেছে সেতু বিভাগ। ২০২০ সালের মধ্যে টানেল তৈরির কাজ শেষ করার লক্ষ নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা।

২০১৮ সালের মধ্যে পায়রা গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হলেও ২০১৬-১৭ অর্থবছরের এ প্রকল্পের মাত্র ৩ ভাগ কাজ হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৩‘শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও অর্থবছর শেষে প্রকল্পের উন্নয়নের জন্য কোন অর্থই ব্যয় করতে পারেনি সেতু বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT