চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সহযোগী ব্র্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে যোগ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর মিডওয়াইফদের সহায়তায় শনিবার থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৯টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র ব্যবস্থাপনা করছে ব্র্যাক। এছাড়াও, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ২১৪টি ভ্যাকসিন প্রদান কেন্দ্রে সহায়তা প্রদান করছে ব্র্যাককর্মীরা।

বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সহায়তার অংশ হিসেবে আজ থেকে এই কর্মসূচিতে যোগ দিল সংস্থাটি।

২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কেন্দ্রগুলো থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামি ১২ আগস্ট পর্যন্ত এই সেবা চলমান থাকবে। তবে এই সেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নাম্বারটি সঙ্গে করে নিয়ে আসতে হবে।

এই কেন্দ্রগুলোতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুরক্ষা অ্যাপের মাধ্যমে (Surokkha App) যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত ম্যাসেজ পাননি তারা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। ঢাকায় অবস্থিত ব্র্যাকের ৯টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্র দিনে ৩৫০টি করে করোনার ভ্যাকসিন প্রদানে সক্ষম।

অগ্রাধিকার ভিত্তিতে নারী, পঞ্চাশোর্ধ নারী-পুরুষ, এবং শারীরিক/মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা করোনার ভ্যাকসিন পাবেন। এই কেন্দ্রগুলোতে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন কার্ডে পরবর্তী ডোজ ভ্যাকসিন দেওয়ার তারিখ লিখে দেওয়া হবে।

এবিষয়ে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারির শুরু থেকেই করোনা প্রতিরোধে কাজ করছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় সরকারের নেওয়া ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে কাজ শুরু করেছি আমরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত চেষ্টাই পারে করোনাকে রুখে দিতে।

Reneta

ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বাড্ডার নুরের চালা সরকারি স্কুল ও শহীদ তুর্য প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, ধানমণ্ডি রোড ৮/এ-তে ডিঙ্গি, ধানমন্ডি সার্কুলার রোডের ভুতের গলিতে ধানমন্ডি কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, হাতিরপুল কাঁচাবাজার কাউন্সিলর অফিস (১৫৮/১, এলিফ্যান্ট রোড), সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সে কাউন্সিলর অফিস, নারিন্দায় ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টার এবং ডেমরায় এম এ সাত্তার হাই স্কুলে এই ভ্যাকসিন প্রদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসব্র্যাকভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT