চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া পরিবারের নামে মিথ্যাচার নতুন ষড়যন্ত্রের অংশ: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৪৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য সরকার নতুন করে ভয়াবহ কোন খারাপ কাজের চক্রান্ত করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া পরিবার নিয়ে সরকার যেভাবে মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে তা নতুন ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় নাগরিক সংসদ নামক সংগঠনের আয়োজনে  ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

রিজভী বলেন, দেশে হঠাৎ করে গুম-খুন বেড়ে গেছে। সরকার নতুন করে কোন ভয়াবহ ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে তার জিয়া পরিবার নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, মিয়ানমারের বিরুদ্ধে সরকার কোন প্রতিবাদ করতে পারেনি। রোহিঙ্গাদের ওপর এত নৃশংসতা এবং মিয়ানমারের বাহিনী সীমান্তে নির্বিচারে গুলি করার পরও সরকার কোন প্রতিবাদ জানাচ্ছে না। কারণ এটি নতজানু সরকার। তাদের প্রতিবাদের কোন শক্তি নেই।

অং সান সু চির বাবা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিলেও সু চি ওই নীতি লংঘন করেছেন বলে দাবি করেন রিজভী। এছাড়া রোহিঙ্গাদের ওপর নৃশংস তাণ্ডবে সু চি সভাপতিত্ব করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সরকারের অপব্যবস্থাপনার কারণেই ১০-১২ জন রোহিঙ্গা মারা গেছে বলে অভিযোগ করেন রিজভী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরিজভীরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT