চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারবিরোধী বিক্ষোভে কলম্বিয়ায় ট্রাকবোমা বিস্ফোরণ-সংঘর্ষে নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ-নিহত

কারফিউ উপেক্ষা করে কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সময় থানার বাইরে ট্রাকবোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৩ বিক্ষোভকারী।

দেশটির রাজধানী বোগোটায় বিক্ষোভের সময় ওই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ আরও অনেকে।

তবে বোমাটি বিক্ষোভকারীরাই বিস্ফোরণ করেছে নাকি অন্য কোনো পক্ষ সে ব্যাপারে নিশ্চিত করে জানা যায়নি।

বিবিসি জানায়, ব্যাপক সহিংসতায় রাজধানীতে কারফিউ জারির পর উত্তেজনা কমাতে আগামী সপ্তাহে সংলাপের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ইভান ডুকে। তবে বলেছেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা আপাতত রাজপথেই থাকবে।

গত বৃহস্পতিবার থেকেই কলম্বিয়াজুড়ে আড়াই লাখের বেশি মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। ন্যূনতম মজুরির হার, কর কাঠামোর পরিবর্তন, পেনশন সুবিধাসহ নানা দাবিতে আন্দোলন করে আসছে বিক্ষোভকারীরা।

প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও কয়েক ঘণ্টা পরেই দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে পুলিশ।

Reneta

প্রেসিডেন্ট ডুকে শনিবার জানিয়েছেন, সেনাবাহিনী পুলিশের সঙ্গে মিলে যৌথ টহল দেবে। ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়াকলম্বিয়া-বোমা হামলাসরকারবিরোধী বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT