চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি ভালো নির্বাচন দিতে সরকারকে বলুন: কূটনীতিকদের ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
ঐক্যফ্রন্ট

দ্রুত আরেকটি নির্বাচন দিতে সরকারকে বুঝানোর জন্য কূটনীতিকদের কাছে আর্জি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিদেশি কূটনীতিকদের কাছে এই অনুরোধ জানিয়েছেন বলে ড. কামাল হোসেন জানিয়েছেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় ড. কামাল হোসেনের কাছে কূটনীতিকদের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। আমরা বলেছি যে, তোমরা সরকারকে বুঝাও যে এই সংকটের সমাধান করতে হলে আরেকটি ভালো নির্বাচন দিতে হবে।

কামাল হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব ঘটনা ঘটেছে সেসব তুলে ধরেছি আমরা। যেসব তথ্য-উপাত্ত দিয়েছি সেসব তারাও দেখেছেন। কাজেই এসব নিয়ে কোনো বিতর্ক হয়নি। নির্বাচন ভালো হয়নি এ ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই৷

ড. কামাল আরো বলেন, তারা আমাদের কাছে জানতে চেয়েছেন, তোমরা কি চাও? আমরা বলেছি এই নির্বাচনটি হয়নি। আরেকটি ভালো নির্বাচন সরকার দিলে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারবে। এটা হলে একটি শান্তিপূর্ণ সমাধান হবে এবং সবাই মিলে উজ্জ্বল ভবিষ্যত করতে পারবে।

সরকার মন্ত্রিসভা গঠন করছে এবিষয়ে কী বলবেন জানতে চাইলে কামাল হোসেন বলেন, এটা তারা করবে স্বাভাবিক। আরেকটি নির্বাচনও তারা দিবে।

Reneta

বৈঠক শেষে ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনে জয়ী ৭ জন সংসদে যাবেন কিনা জানতে চেয়েছেন কূটনীতিকরা। আমরা জানিয়েছি, আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসবে। নির্বাচন প্রসঙ্গে কূটনীতিকরাও বলেছেন- মাঠে খেলোয়াড় ছিলো না। তারা আমাদের দেওয়া তথ্য-উপাত্ত নিয়ে দ্বিমত পোষণ করেননি।

বিকেল সোয়া চারটায় রাজধানীর হোটেল আমারিতে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, পাকিস্তান (ভারপ্রাপ্ত), কানাডা(সহকারী), জার্মানি, তুরস্ক, মরক্কো, রাশিয়া (ফার্স্ট সেক্রেটারি), জাপান, মালয়েশিয়া, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা৷

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড: কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা জাফরুল্লাহ চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশ নেয়া প্রার্থী গোলাম মাওলা রনি, আফরোজা আব্বাস, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT