চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার হস্তক্ষেপ না করলে খালেদার জামিনে মুক্তিতে বাধা নেই: আইনজীবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

প্যারোল নয়, খালেদা জিয়ার জামিনের জন্য পুনরায় আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী জয়নুল আবেদীন। সরকার হস্তক্ষেপ না করলে খালেদার জামিনে মুক্তিতে বাধা নেই বলেও তিনি জানান।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘১/১১ এর সরকারও খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য প্যারোলের নাম করে বিদেশ পাঠাতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেছেন। যা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন আরো বলেন: ‘খালেদা জিয়াকে আটকিয়ে রেখে বর্তমান সরকার রাজনীতির মাঠ থেকে এবং জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে তিনি সংসদ সদস্যদের মাধ্যমে পরিষ্কার করেছেন, যে মামলায় তাকে আটকিয়ে রাখা হয়েছে সেই মামলায় তিনি নির্দোষ। এই মুহুত্বেই তিনি জামিন পাওয়ার হকদার।’

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের তরফ থেকে দেওয়া বক্তব্যের বিষয়ে জয়নুল আবেদীন বলেন: ‘সরকার একদিকে বলছে যে, আদালত জামিন দিলে তাদের কোনো আপত্তি নাই। অথচ আমরা যখন আদালতে জামিন আবেদন শুনানি করি তখন সরকারপক্ষ থেকে জোরালোভাবে জামিনের বিরোধিতা করা হয়। জনগণ জানে না যে সরকার পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কিভাবে আদালতে জোরালোভাবে খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপত্তি উত্থাপন করে।’

সরকার হস্তক্ষেপ না করলে আর দুটি মামলায় জামিন পেলে খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবী সমিতিখালেদা জিয়াসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকলাইন-রিপনের দলে আসাটা ‘দারুণ’

এপ্রিল ২২, ২০২৬

ব্যাটারদের নিয়ে প্রত্যাশা কতটা বাস্তবসম্মত, জানেন না টেইট

এপ্রিল ২২, ২০২৬

হাইব্রিডে টয়োটার বড় বিনিয়োগ, লক্ষ্য দীর্ঘমেয়াদি সম্প্রসারণ

এপ্রিল ২২, ২০২৬

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা

এপ্রিল ২২, ২০২৬

হামলা হলে জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT