চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকার দায়িত্বহীনভাবে পুরো কোটা বাতিল করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

‘সরকার খুব দায়িত্বহীনভাবে ও স্বেচ্ছাচারিতা করে পুরো কোটা বাতিল করেছে। কারণ যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন তারা কোটা বাতিল চাননি’ বলে মন্তব্য করেছেন গণসংসহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সামনে ১ম ও ২য় শ্রেণী সরকারি চাকরিতে কোটা পুরাপুরি বাতিলের প্রতিবাদে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলনকারীরা চেয়েছিলেন কোটা সংস্কার করে যাতে একটা যৌক্তিক পর্যায়ে কোটা থাকে। তাদের আন্দোলনে ক্ষিপ্ত হয়েই সরকার এমন স্বেচ্ছাচারিতা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

‘‘এদেশের সরকার এখনো চল্লিশটি আদিবাসী গোষ্ঠীকে সরকারিভাবে স্বীকৃতি দেয়নি। এখনো পাহাড়ে সমতা প্রতিষ্ঠিত হয়নি। সেখানে কিভাবে অন্যায্যভাবে তাদের জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়? তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকার ছাত্র আন্দোলনের উপর বিষোদগার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে।’’

জুনায়েদ আরো বলেন, কোটা বাতিল সংবিধান পরিপন্থী। এটা সরকার করতে পারেনা। সব ধরনের কোটার প্রয়োজন আছে। যেগুলোকে সংস্কার করে সহনীয় পর্যায়ে রাখা উচিত।আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘মাদল’ এর নেতা অ্যান্থনি রেহমা বলেন, এই রাষ্ট্র আমার না, এই দেশ আমার না, কারণ এখানে বলা হয় উন্নয়নের কথা। আমাদের অধিকারের কথা বলা হয়না। পাঁচ শতাংশ কোটা আদিবাসীদের অধিকার, পিছিয়ে পড়া পাহাড়িদের অধিকার। সেটা কেড়ে নিয়ে কখনো সমতার রাষ্ট্র গড়ে তোলা যায়না।

আরেক শিক্ষার্থী রিবেং দেওয়ান বলেন,আমরা আদিবাসীরা কখনো আমাদের অধিকার পাই না। আমাদেরকে নানা ছলনায় ফেলা হয়। শেষে চাকরিতে পাঁচ শতাংশ কোটাও নিয়ে নেয়া হলো। সব জায়গায় মধ্যম আয়ের দেশ বলে যে উন্নয়নের কথা বলা হয় সেটা একজন পাহাড়ির জন্য প্রযোজ্য না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিবাসী কোটাকোটা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT