চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচার বিভাগ বিষয়ে সরকার আপাতত সফল হলেও পরিণতি হবে ভয়াবহ’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:৪৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

এস কে সিনহা মূল বিষয়বস্তু নয়, মূলবিষয় বিচার বিভাগ মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিচার বিভাগের ওপর নগ্ন হামলা করে সরকার আপাতত সফল হলেও এর পরিণতি হবে ভয়াবহ।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সর্বোচ্চ আদালত ধ্বংসের নীল-নকশার বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর ব‌লেন, প্রধান বিচারপতি এস কে সিনহা একটি প্রতীক মাত্র। এটি কোন ব্যক্তির বিষয় নয়। প্রাতিষ্ঠানিক বিষয়। এই সরকার বিচার বিভাগের ওপর নগ্ন হামলা চালিয়ে নিজেদের সফল ভাবছে। কিন্তু এর পরিনাম হবে মারাত্মক।

প্রধান বিচারপতির ছুটির আবেদন করবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির মুখপাত্রই তা প্রকাশ করবেন। আইনমন্ত্রী কেন সেটি গণমাধ্যমের কাছে প্রকাশ করলেন এমন প্রশ্ন রেখে গয়েশ্বর বলেন, এর মধ্যদিয়ে প্রমাণিত যে, এতে প্রধান বিচারপতির হাত নেই। তিনি চিঠিতে স্বাক্ষর করেছেন কিনা তারও কোন প্রমাণ নেই। আর এমন ভুল চিঠিতে তার মতো অভিজ্ঞ একজন মানুষ কখনো স্বাক্ষর করতে পারেন না।

তিনি বলেন, প্রধান বিচারপতি অসুস্থ হলে হাসপাতালে যাবেন, ক্লিনিকে যাবেন। তিনি গেলেন ঢাকেশ্বরী মন্দিরে। এরপর গেলেন অস্ট্রেলিয়ান দূতাবাসে। এর দ্বারা প্রমাণ করে তিনি অসুস্থ না। প্রধান বিচারপতি মাঝে মধ্যে প্যারোলে মুক্তি পেয়ে এসব কাজে যাচ্ছেন। কিন্তু হাসপাতালে যাচ্ছেন না। এসব সরকারের নগ্ন হস্তক্ষেপ।

নির্বাচন বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে বারবার কথা বলতে চাই না। সর্বশেষ বলে দিতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর কোন নির্বাচন শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হবে না। কোন ‍অবাধ-সুষ্ঠু নির্বাচনও সম্ভব হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার যতোদিন নিশ্চিত হবে না ততোদিন এদেশে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে  জনগণ ভোট দিতে যাবে না সে নির্বাচনে বিএনপিও যাবে না বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Reneta

গয়েশ্বর বলেন, এখন ঘরে বসে প্রতিবাদ চলছে। কিছুদিন পর বারান্দায় যাবো। সেখান থেকে রাস্তায়। আর রাস্তায় আন্দোলনের কোন বিকল্প নেই। রাস্তাতেই সমাধান হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৬, ২০২৬

যে বিষয়ে লিটনের সঙ্গে পুরোপুরি একমত ল্যাথাম

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিহত কাস্টমস অফিসার বুলেট বৈরাগীর স্ত্রী জানতে চান, তার স্বামীর সঙ্গে কী ঘটেছিল

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমেছে ভ্যাপসা গরম

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT