জাতীয় সম্প্রচার আইন ও কমিশনের খসড়া চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে আলোচনায় বেসরকারি রেডিও টেলিভিশনের পক্ষ থেকে খসড়া আইনের বিভিন্ন বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে জোর আপত্তি তুলে ধরা হয়েছে।
জাতীয় সম্প্রচার নীতি মালা প্রণয়নের পর সম্প্রচারণ আইন ও সম্প্রচারণ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আইনের খসড়া প্রস্তুত করে বেসরকারি রেডিও-টেলিভিশনদের প্রতিনিধিদের নিয়ে পিআইবিতে আলোচনা হয়।
আলোচনায় ব্যারিষ্টার তানজিব উল আলম বলেন, বর্তমান লাইসেন্সে যদিও বার্ষিক ফির কোন বিধান নাই, কিন্তু এ আইন অনুযায়ী কমিশনের ক্ষমতাটা সেই আইনের শর্ত পরিবর্তনের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাহাব এনাম খান বলেন, এখানে চ্যানেল আই ওই নিয়ম ছাড়াই লাইসেন্স প্রাপ্ত। এখন যখন নবায়ন করতে যাবে, তখন চ্যানেল আইকেও এক কোটি টাকা দিতে হবে।
এ্যাটকোর সদস্য আহমেদ জুবায়ের বলেন, ক্যাবলের আইনটা আছে কিন্ত মানা হয়না। একইভাবে ওই নীতিমালায় ওটা বলা আছে। এই আইনটা লেখা না থাকলে আমরা এটার শিকার হবো বলে আমাদের আশাঙ্কা করছি।
খসড়া আইনে থাকা নতুন রেডিও টেলিভিশনের লাইসেন্স, নবায়ন ফি, জরিমানা, সম্প্রচার যন্ত্র , জরিপ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় আরো ষ্পষ্ট করার দাবি জানানো হয়।
এ্যাটকোর সাধারণ সম্পাদক শাইখ সিরাজ বলেন, একটা চ্যানেল যা ইচ্ছা করবে, যা ইচ্ছা দেখাবে এটা হতে পারে না বলে আমরা মনে করি। আবার এ নীতিমালাটা এমন হওয়া উচিত নয়, যেটা আমাদের উপর একটা বিমাতাসুলভ আচরণ করবে।
তিনি আরো বলেন, আপনি একদিকে বলবেন বিকাশ, আবার পরিকল্পনা করবেন কী দিয়ে আটকানো যায়। কিন্ত আপনি এ শিল্পটাকে কী করে সাপোর্ট করা যায়, তা কিন্ত বলেন নাই।
সব বিষয় আলোচনায় শেষ না হওয়ায় সভা মুলতবি করে আগামী ২৮ জানুয়ারি বৈঠকের পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে।






