চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগকে আবার সুযোগ দিন: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৪৪ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
রাজনীতি
A A
আওয়ামী লীগ

সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগকে আবারো দেশ পরিচালনার সুযোগ দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

সাফল্য, অর্জন, ঘাত-প্রতিঘাতের ৬৮ বছর পেরিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিনে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা আনুষ্ঠানিকতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

এসময় দলের জন্য বিশেষ এ দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১০ তলা নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে।

দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এ দল রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশ আরো উন্নত হবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কথাও জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Reneta

ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনের ছোট্ট কামরায় গড়ে ওঠা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষকে স্বাধীনতার স্বপ্নকে সত্যি করে দেখায়। ভাষা আন্দোলন, স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনসহ বাঙালির সব বড় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে উপমহাদেশের অন্যতম প্রচীন এ রাজনৈতিক দলের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT