চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমালোচকরা আমার ভাবমূর্তি নষ্ট করতে চায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে মনে করেন নেইমার। ব্রাজিলীয় মহাতারকার লক্ষ্য মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও। ক্ষোভের কারণ মেক্সিকো কোচ নাম না করেই তার বিরুদ্ধে ‘যা ইচ্ছে তাই বলেছেন’।

ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর ওসোরিও বলেন, ‘দূর্ভাগ্য ও লজ্জার বিষয় হল একজন ফুটবলারের জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। এই খেলাটা শক্তিশালী মানুষদের খেলা। ব্যক্তির খেলা। কিন্তু এখানে এত এত অভিনয় সত্যি মানা যায় না।’

ওসোরিওর কথায় বিরক্ত নেইমারের প্রতিক্রিয়া, ‘এটা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা ছাড়া অন্য কিছু না। এই সব সমালোচনাকে পাত্তা দিই না। কারণ এগুলো নিয়ে ভাবলে একজন খেলোয়াড়ের খেলায় তার প্রভাব পড়ে। শেষ দুটো ম্যাচের পরে আমি কথা বলিনি কারণ, অনেকে মিলে বড্ড বেশি কথা বলছিল আর উত্তেজিত হচ্ছিল। জানি না এসব লোক দেখানো কি না। এখানে এসেছি সতীর্থদের নিয়ে ম্যাচ জিততে। অন্য কিছু করতে নয়।’

নেইমারের বিরুদ্ধে অভিযোগ, বার বার তিনি মারাত্মক আহত হওয়ার ‘অভিনয়’ করছেন। ব্রাজিলের কোচ টিটেও অবশ্য এই ধরনের কথাকে গুরুত্ব না দিয়ে বলেছেন, ‘ ‘ঘটনার ভিডিও দেখুন। তখন দেখবেন আপনাদের কিছুই বলার থাকবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT