চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমস্যা সবার, বেশি ক্ষতি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ টেস্ট খেলে কম। এই আপ্তবাক্যটি টাইগার ক্রিকেটের ডিকশনারি থেকে মুছে যেতে পারত চলতি বছরই। সব দলকে সমান সুযোগ করে দিতে আইসিসি শুরু করেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ।

একের পর এক টেস্ট সিরিজ সামনে রেখে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ছিল মুমিনুল হকের দল। কিন্তু করোনাভাইরাসের কারণে ওলট-পালট হয়ে গেছে সব। ঠাসা সূচির বছরেই টাইগার ক্রিকেটে পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত দীর্ঘ বিরতি।

স্থগিত হয়ে গেছে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সব টেস্ট সিরিজ। এবছর আর টেস্ট খেলা নাও হতে পারে মুমিনুল-তামিম-মুশফিকদের।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট অধিনায়ক মুমিনুল মনে করেন খেলা থেকে নির্বাসন সব দলকেই পিছিয়ে দেবে। তবে বেশি ক্ষতি হতে পারে বাংলাদেশের।

‘যদি পিছিয়ে যাওয়ার কথা বলেন, বিশ্বের অন্য দেশগুলোও পিছিয়ে যাবে। তবে ওদের পিছিয়ে যাওয়া ও আমাদের পিছিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমাদের জন্য হয়ত একটু ক্ষতি হয়ে যেতে পারে। কারণ, আমরা টেস্ট ক্রিকেটে অতটা ভালো না। তারপর আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটা ম্যাচ ভালো খেলতে পারিনি। এই সময় খেলাটা বন্ধ যাওয়া অবশ্যই হতাশার বিষয়।’

‘আপনি যখন ধারাবাহিক খেলার মধ্যে থাকেন এবং সেসময় যদি খেলা বন্ধ হয়ে যায়, সেটা নিশ্চয়ই হতাশার। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখন পরিস্থিতির কারণেই এটা হয়েছে এবং মেনে নিয়েই নতুন করে পরিকল্পনা করতে হবে ও শুরু করতে হবে।’

Reneta

‘আমার কাছে এমনই মনে হয়। কারণ এটা একটা বাধা হয়ে এসেছে এবং সমস্যাটা সবার। আমি আবার বলছি, এতে বড় দলগুলোর তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের মতো দলগুলো যারা টেস্টে ধারাবাহিক না, তাদের সমস্যা বেশি হবে। কিন্তু যে পরিস্থিতি তাতে কিছু করারও নেই। পুরো বিশ্বেরই একই অবস্থা।’

করোনাভাইরাস সাময়িকভাবে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে ক্রিকেট। অনেকদিন ধরেই মাঠে খেলা নেই। অদৃশ্য শক্তির আক্রমণে ব্যাকফুটে চলে গেছে বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ড। স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক সিরিজ। এলোমেলো হয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার।

পিছিয়ে গেছে বাংলাদেশের চারটি টেস্ট সিরিজ। এপ্রিলে পাকিস্তান, জুনে অস্ট্রেলিয়া, জুলাইয়ে শ্রীলঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। এ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে দুটি ও পাকিস্তানের বিপক্ষে একটি। সবগুলোতেই ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটটেস্টবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT