চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ডুমিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর আগে সাউথ আফ্রিকাকে টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ভাবা হচ্ছিল। তারাই আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে ‘গ্রুপপর্ব’ থেকে ছিটকে পড়েছে। এমন ভরাডুবির পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন প্রোটিয়াদের মিডলঅর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি।

সাত ম্যাচের পাঁচটিতে হার, একটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পর তিন পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে ৯ নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। একমাত্র জয়টি আবার আফগানিস্তানের বিপক্ষে।

শেষ দুটি ম্যাচে সান্ত্বনার জয়ের খোঁজে নামবে সাউথ আফ্রিকা। সেই দুই ম্যাচের প্রথমটিতে শুক্রবার চেস্টার-লি-স্ট্রিটে শ্রীলঙ্কার মুখোমুখি প্রোটিয়ারা। বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানাবেন বলে আগেই ঘোষণা দিয়ে রাখা ডুমিনির জন্যও চলতি আসর হতাশার। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৮, ৪৫ ও ৩ রান করায় পরের চার ম্যাচে একাদশেই জায়গা পাননি।

শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সমর্থকদের কাছে সবমিলিয়ে ক্ষমাই চাইলেন ডুমিনি। বললেন, ‘আমি মনে করি সবচেয়ে হতাশাজনক হল আমাদের টিমের পারফরম্যান্স। আমরা যে কতটা হতাশ সেটি বলে বোঝাতে পারব না। বিশেষ করে দেশের সমর্থকদের এভাবে হতাশ করায়। আমাদের পারফরম্যান্স অনেক জঘন্য ছিল।’

‘আশা করি আমরা কেনো পারফর্ম করতে পারিনি সেটির কারণ খুঁজে বের করতে পারব। আমি মনে করি আমরা প্রস্তুতিতে অনেক পরিশ্রম করেছি, কৌশল নির্ধারণেও অনেক কাজ করেছি। ভালো এবং শক্তিশালী মানসিকতা নিয়ে বিশ্বকাপ খেলতে গেছি। আমরা অবশ্যই সাধারণ জনগণ এবং সাউথ আফ্রিকার সমর্থকদের হতাশ করায় দুঃখ প্রকাশ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুমিনিবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT